HB Property

HB Property

Share

31/01/2026

বাড়ি তৈরির আগে হিসাবগুলো জেনে রাখুন
বাড়ি তৈরি করতে চান ?। আর কাজ শুরুর আগে অবশ্যই হিসাব নিজেই করে নেবেন। এ লেখায় দেওয়া হলো নির্মাণকাজের প্রয়োজনীয় কিছু উপকরণের হিসাব।

৫" ওয়াল গাঁথুনিতে প্রতি ১' (স্কয়ার ফিট) গাঁথুনীতে ৫টি ইট লাগে।
গাঁথুনি এব প্লাস্টারে ১ বস্তা সিমেন্টে ৪ বস্তা বালি। তবে ৫ বস্তাও দেওয়া যায়।
নিচের সিলিংয়ে প্রতি ১ (স্কয়ার ফিট) এর জন্য ৩টি ইট লাগে। পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
৯টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়। সিএফটি অর্থাৎ ঘনফুট।

এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে। কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।

ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০" ÷ ১২ = ০.৮৩৩) এবং গাঁথুনিতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়। ১ ঘনমিটার ইটের গাঁথুনির ওজন ১৯২০ কেজি।

* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।

* ১০০ এসএফটি প্লাস্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাঁথুনির প্লাস্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাস্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এসএফটি নিট ফিনিশিং করতে ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১টি ইটের মাপ (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.

রডের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি

10 mm = 0.616 kg/m = 3 suta

12 mm = 0.888 kg/m = 4 suta

16 mm = 1.579 kg/m = 5 suta

20 mm = 2.466 kg/m = 6 suta

22 mm = 2.983 kg/m = 7 suta

25 mm = 3.854 kg/m = 8 suta

রডের ওজন

৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।

১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।

১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।

১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।

২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।

২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।

২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরি।

আরও জেনে রাখুন

8 mm -7 feet -1 kg

10 mm -5 feet -1 kg

12 mm -3.75 feet – 1 kg

16 mm -2.15feet -1kg

20 mm -1.80feet -1kg

22mm -1.1feet -1kg

রডের মাপ ফিট মেপে ওজন বের করা হয়

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে। এখানে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।

খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।

* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।

* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।

বালির হিসাব

* ১০৯ ফিট = ১২.২৫cft,

* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।

* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।

ঢালাই এর হিসাব

* ১০০ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।

* ১ cft ঢালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।

কিছু প্রাথমিক হিসাব জেনে রাখুন

১. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।

২. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি

৩. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।

৪. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।

৫. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।

৬. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার

৭. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।

৮. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার

৯. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%

১০. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….

১১. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি

১২. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।

১৩. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল

১৪. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার

১৫. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি

১৬. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।

১৭. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।

১৮. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।

১৯. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।

২০. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার

২১. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।

২২. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.

২৩. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২

২৪. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।

২৫. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।

২৬. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি

২৭. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।

২৮. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি

২৯. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি

৩০. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ

৩১. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি

৩২. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

Photos from HB Property's post 28/01/2026

বনশ্রীতে রেডি ফ্ল্যাট বিক্রয় হবে।
📞 Call For Visit/Video : 01342470448 (WA)

📍E-Block,Banasree , Dhaka

✨ Project Highlights:
▪️ South-Facing Residential Building
▪️ G+07 (৮ তলা বিশিষ্ট)
▪️ Land Area: ৩ কাঠা
▪️ মোট অ্যাপার্টমেন্ট: ৭টি
🏠 Apartment Details
✔️ Size: 1750 sft
✔️ ৪ টি বেডরুম
✔️ ৪ টি বাথরুম
✔️ ৪ টি বারান্দা
✔️ Spacious Living, Dining & Kitchen (Veranda সহ)

Want your business to be the top-listed Realtor/realty Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Progress Tower (4th Floor), House # 01, Road # 23, Gulshan-1, Dhaka/
Dhaka
1212

Opening Hours

Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 09:00 - 17:00