S. M. Asef Al Rajib Rana
31/10/2022
#আত্ম_কথন
আমার অনেক কষ্ট, কয়জনে সেটা জানে, আমার অনেক ক্ষত কয়জনে দ্যাখে, আমি যা জানাই সেটাই মানুষ জানে, আমি যা দেখাই সেটাই মানুষ দ্যাখে।।। জানা, দ্যাখা আর বোঝার ভিতর বিস্তর ফারাক, আমি রাগী, রাগটা মানুষ দ্যাখে, কিন্তু শান্ত হবার পরে হৃদয়ের রক্তক্ষরণ কতজন দ্যাখে; আমি আনন্দ প্রেমী, আমি হাসি, আমার হাসিটাই মানুষ দ্যাখে, গভীর রাতে ভেজা বালিশ কতজন দ্যাখে!!!
জীবনের প্রতিটি বাঁকে একাকী চলতে চলতে আজ আমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত, আমার বিশ্রাম দরকার, মানসিক বিশ্রাম, শারীরিক বিশ্রাম।।।
নামের শেষে না থাকাতে "না" আর "নিন্দা" শুনতে শুনতে আমি পরিশ্রান্ত, আমার খারাপটাই সবার চোখে পড়ে, মুখে মুখে রটে, একটা মানুষের সবটুকুই কি খারাপ, বিন্দুমাত্র ভাল কি থাকেনা খারাপ মানুষটার ভিতর!!!
আমি যেদিন থাকব না সেদিন কেউ একজন আইডি গুলো ডিএকটিভ করে দেবে, মানসিক জোর থাকলে আমার লেখাগুলো আবারও পড়বে, চাইলে ইনবক্স ঘুরে আসতে পারে, হয়তো সেদিন আমাকে সবার ভাল মনে হবে, ফেসবুক এ স্ট্যাটাস দিতে হবে না, ইন্না লিল্লাহ লিখে পাতার পর পাতা লিখতে হবে না, আমাকে ক্ষমা করে ভালোর কাতারে রাখলেই চলবে, দোয়াই মানুষের শেষ সম্বল!!!
#ভাল_থাকুক_পৃথিবীর_সকল_প্রিয়জন
#ভাল_রাখার_প্রয়োজন_নেই
#আমি_সবসময়ই_ভাল_থাকি
#সংগৃহীত
একেই বলে পারিবারিক শিক্ষা
বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,
১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।
২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।
৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।
৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।
৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।
৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না।
এটাই নিয়ম।
আল্লাহতালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।
ভাল লাগলো তাই কপি করলাম
12/10/2022
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 18:00 - 22:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |