Jeba Anwar

Jeba Anwar

Share

27/08/2023

# # ভেজাল # #
মোঃ আনোয়ার হোসেন

কালোর উপর সাদা রং করে
ঢেকে দিলো কালো,
এই বাজারে তরতাজা সব
দুই নাম্বারের ভালো।

মাছ তরকারি সবই ভালো
পচে না সাত দিনে ,
ফরমালিনের বাজার গরম
খাইতে হয় যে কিনে।

আপেল কমলা মাল্টা লেবু
ফল ফলাদি যতো,
খাইতে পারো যখন খুশি
ফরমালিন মন মতো।

পেকেটজাতো পন্য যতো
বাজারেতে আছে,
হাজারে হাজার কেমিক্যাল
পাইবে তাহার মাঝে।

চালে ডালে আটা নুনেও
ভেজাল যে যার মতো ,
মানুষ গুলো সুদরাবে কি?
ভেবে বুকে ক্ষত ।

রক্তে ভেজাল মেলানো জল
ঔষধে রয় আটা,
চামড়ায় ভেজাল নাম করে জাল
নয় তো আসল বাটা,

ভেজালেরই কথা এখন
কইতে ভিষন ডরি,
ভেজাল পুলিশ এসে কখন
কমড়ে দেয় দরি,

পীর ভেজাল ফকির ভেজাল
ভেজাল মুন্সি মোল্লা,
কথায় কথায় হাদিস কোরআন
ভেশ ভূষনের পাল্লা।

মোল্লার ভেশটা চোর ধরেছে
মোল্লা যে বিপাকে,
ভক্তি ভরে পূজবো কারে
ভেজাল দেখি লোকে ।

রোগী জটিল মাঝে মাঝে
ডাক্তার ভেজাল কিছু,
প্যাথোলজির টেষ্টে ভেজাল?
মানুষ এতই নিচু।

কথায় ভেজাল কায়দায় ভেজাল
ভেজাল করি প্রেমে,
কিছু কথা রইলো বাকি
আজকে গেলাম থেমে।

তাং 27/08/2023
ঝাউচর ,পশ্চিম হাজারিবাগ,ঢাকা।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Jhauchor
Dhaka
1205