Tech Pro Beee bd

Tech Pro Beee bd

Share

29/03/2021

বাস বলেন, ট্রাক বলেন, জিপ বলেন, কার বলেন সব গাড়িতেই একটা এক্সট্রা চাকা থাকে, কেন? সবাই জানি আমরা, কোন কারনে যদি একটা চাকা ঠাস করে ফেটে যায় তাহলে অন্যটা দিয়ে বাকি পথ যেতে হবে।

এটা কি শুধু বাস, ট্রাকের ক্ষেত্রে? আমাদের দেশ সহ সারা বিশ্বে ব্যাকআপ সিস্টেম প্রায় সব জায়গায় আছে, সার্ভার ব্যাকআপ, ইলেক্ট্রিসিটি চলে গেলে সেটার ব্যাকআপ ইত্যাদি আরো অনেক কিছু।

তবে অনলাইনে বিজনেসে ব্যাকআপ কই? বেশির ভাগ মানুষ ই ফেসবুক বিজনেসে করছেন, খুব ভালো কথা, এটা আমাদের দেশে সব থেকে সব থেকে জনপ্রিয় প্ল্যাটফরম, সবাই এখানে সময় কাটায়, এখান থেকে অর্ডার করতে ইজি আরো অনেক সুযোগ সুবিধা আছে এখানে, আমি নিজেও ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করি।

যেখানে ফেসবুক কোন ই কমার্স প্ল্যাটফরম ই না, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম, সেখানে আমরা ফেসবুক কে একটা মার্কেটিং চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারি জাস্ট, কিন্তু সেখানে আমরা ফেসবুককেই ই কমার্স প্লাটফরম বানিয়ে নিয়েছি।

মার্কেটিং টা একটু জানুন সে জন্য লিখেছিলাম, "ফেসবুক মার্কেটিং", আরো গভীরে গিয়ে লিখলাম "মার্কেটিং ও ব্র্যান্ডিং" যেখানে একটা অনলাইন বিজনেস কিভাবে সেটাপ করতে হয় তার বিস্তারিত লেখা আছে।

সেটার মধ্যে ছোট একটা জায়গায়, আপনার ই কমার্স সাইট কিভাবে মার্কেটিং করবেন সেখানে অন্য সোশ্যাল সাইটের সাথে ফেসবুক টা চলে আসে, সেখানে আমরা ফেসবুকের উপর পুরাপুরি নির্ভরশীল হয়ে বসে আছি।

এর আগে আমি এই গ্রুপে বিভিন্ন সময়ে লিখতে চেস্টা করেছি, শুধু ফেসবুকের উপর নির্ভরশিলতা কেন? আমাদেরকে অন্য চিন্তা করা লাগবে, ই কমার্স প্ল্যাটফরম বলতে আসলেই যেটাকে বুঝানো হয় সেদিকে যেতে হবে আমাদের। তখন অনেকের টিটকারি করেছেন আমাকে, "ফেসবুক ই চলবে" "এটা ছাড়া হবেই না" "ওয়েবসাইটে কেউ অর্ডার করে না" "অন্য সোশ্যাল সাইট বাংলাদেশে জনপ্রিয় না" ইত্যাদি ইত্যাদি।

আমি এবং আপনি কোনভাবেই ফেসবুকের বিরদ্ধে না, তবে আমি এটা মানতে পারি না যে একটা প্ল্যাটফরম এ আমাদেরকে নির্ভর করে বসে থাকতে হবে। এই যে কয়দিন ফেসবুক বন্ধ গেলো, এখনো ঠিক মত ওপেন হয়েছে কিনা অথবা হলেও সেটা স্বাভাবিক হতে কতদিন লাগবে এটা কে বলবে আমাদের। সামনে তো ঈদ, সসবাই ফেসবুক কে ঘিরে নিজেদের প্রডাক্ট অথবগা সার্ভিস সেল করবেন সেরকম প্ল্যান করে রেখেছেন। কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে, মাঝে বাঁধা পড়লো। এখন কি করবেন? কি বলবেন? ৬ মাস আগেও যদি আমরা অন্য কিছু ভাবতাম তাহলে ফেসবুকের মত না হোক একটা বিকল্প চাকা কিন্তু থাকতো আমাদের কাছে, এখন কি সেটা আছে?

আশা করি খুব দ্রুত ফেসবুকের কার্যক্রম শুরু হবে, আপনারা আবার আগের মত ফেসবুকে বিজনেস করতে হবে, তারপরও আবারও বলছি একটা ব্যাকআপ রেখে কাজ করুন।
ধন্যবাদ।

মোঃ আরিফুল ইসলাম

11/03/2021

এমঠি............😂😂

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00