Bangla Tips and Tricks
পকেটে নগদ টাকা রাখার দিন কি তবে শেষ? বাংলাদেশ ব্যাংকের **‘বাংলা কিউআর’ (Bangla QR)** উদ্যোগটি কিন্তু সেটাই জানান দিচ্ছে। এটি আমাদের পেমেন্ট সিস্টেমের জন্য আসলেই একটা ‘গেম চেঞ্জার’ পদক্ষেপ।
দোকানে গিয়ে পেমেন্ট করার সময় বিকাশের জন্য একটা কিউআর কোড, নগদের জন্য আরেকটা, আবার ব্যাংকের অ্যাপের জন্য ভিন্ন একটা—এই ঝামেলা আমাদের সবারই চেনা। দোকানদারদের অবস্থাও নাজেহাল, কাউন্টারে কিউআর কোডের মেলা বসে যায়! এই জগাখিচুড়ি অবস্থা দূর করতেই বাংলাদেশ ব্যাংক নিয়ে এসেছে এক অভিন্ন সমাধান। এখন থেকে দোকানে মাত্র একটা কিউআর কোড থাকবে, আর আপনি বিকাশ, নগদ বা যেকোনো ব্যাংকের অ্যাপ দিয়ে ওই এক কোডেই পেমেন্ট করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশনা অনুযায়ী, আগামী জুনের মধ্যে সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের জন্য এই সিস্টেম চালু করা বাধ্যতামূলক। এমনকি ২০২৭ সালের মধ্যে ৭৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে এখন নতুন ট্রেড লাইসেন্স নিতে বা নবায়ন করতেও কিউআর পেমেন্ট ব্যবস্থা থাকা মাস্ট করে দেওয়া হয়েছে।
ভেবে দেখুন, প্রতি বছর শুধু টাকা ছাপানো আর ব্যবস্থাপনায় সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। ডিজিটাল লেনদেন বাড়লে এই বিপুল অর্থ সাশ্রয় হবে। তার চেয়ে বড় কথা—ঘুষ, দুর্নীতি বা চাঁদাবাজির মতো অবৈধ কাজে নগদ টাকার ব্যবহার বেশি হয়। কিন্তু ডিজিটাল মাধ্যমে লেনদেন করলে সব রেকর্ড থেকে যাবে, ফলে অপরাধ কমানো অনেক সহজ হবে। সাথে জাল নোট বা টাকা হারানোর ভয় তো থাকছেই না। 😜
বর্তমানে প্রায় ৯ লাখ ৬৩ হাজার মার্চেন্ট অলরেডি এই সুবিধার আওতায় এসেছেন। স্মার্ট বাংলাদেশের পথে আমরা দ্রুতই এগোচ্ছি। তো, এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে কি আর পকেটে নগদ টাকার প্রয়োজন পড়বে আপনাদের? 🤷♂️
Category
Address
Dhaka
1230
Alerts
Be the first to know and let us send you an email when Bangla Tips and Tricks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.