Log Out Dear

Log Out Dear

Share

25/09/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।🖤

18/09/2025

তোমাকে যা কিছু বলতে ইচ্ছে করে
তা আর এখন তোমাকে বলিনা।
ডায়েরির পাতায়, নোটপ্যাডে সেইসব কথাদের জমা করে রাখি।
কখনো বা তোমার ইনবক্সে লিখে
আবার ব্যাকস্পেসে মুছে ফেলি সব।
কি লাভ তোমাকে জানিয়ে?
তুমি বুঝবে সেসব শব্দের লুকায়িত আর্তনাদ।
রাত জাগার গল্প, তুমিহীন বিষন্নতার গান!
জানি, এইসব কথাদের মানে হয়না।
কোনো মানে হয়না তোমার জন্য কষ্ট পাওয়া আমার অনুভূতিদের।
সেটা আমি বুঝি।
টের পাই।
কি বিধ্বস্ত এক অনুভূতি।
অথচ কী নির্মম সত্যি।
তাইনা বলো!

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka