Learn With Sazzad

Learn With Sazzad

Share

09/11/2025

Gmail ব্যবহার করছেন? কিন্তু কি সত্যিই স্মার্টভাবে ব্যবহার করতে পারেন?

বর্তমানে প্রায় ১.৮ বিলিয়ন মানুষ Gmail ব্যবহার করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে মাত্র 2% মানুষ জানে Gamil এর আসল স্মার্ট ফিচারগুলো কীভাবে ব্যবহার করতে হয়!

আজ আপনাদের সাথে শেয়ার করব এমন ১০টি Gmail Hack, যা জানলে আপনি ইমেইল ব্যবহার করবেন একদম প্রফেশনালদের মতো।

১। ভুল করে পাঠানো মেইল ফিরিয়ে আনবেন কিভাবে?

উপরে ডান পাশে Settings আইকনে ক্লিক করুন। তারপর যান Settings > General > Undo Send.
Timer দিন ৩০ সেকেন্ড। ভুল করে পাঠানো মেইল সহজেই ফিরিয়ে আনতে পারবেন

২। Promotional মেইলগুলো একসাথে মুছে ফেলবেন কিভাবে?

Gmail এর সার্চ বারে “unsubscribe” লিখে সার্চ করুন। সব মেইল সিলেক্ট করে Delete ক্লিক করুন। এক মিনিটেই ইনবক্স পুরো ক্লিন হয়ে যাবে। প্রমোশনাল মেইলগুলো মুছে যাবে।

৩। Confidential মেইল পাঠাবেন কিভাবে?

নতুন মেইল লেখার সময় Padlock অপশনটি সিলেক্ট করুন। যাকে মেইলটি পাঠাবেন তিনি কপি, প্রিন্ট বা ফরওয়ার্ড কোন কিছুই করতে পারবেন না।

৪। ইন্টারনেট ছাড়াও Gmail চেক করবেন কিভাবে?

চলে যান Settings > See all settings > Offline.
'Enable offline mail' অন করুন। এখন থেকে Wi-Fi না থাকলেও ইমেইল পড়তে পারবেন।

৫। Fixer AI – আপনার Gmail Assistan!

Email ও Meeting অটোমেট করে দিনে প্রায় ১ ঘণ্টা সময় বাঁচাতে পারবেন এটা ইউজ করলে। Message prioritize ও auto draft তৈরি করুন। প্রোডাক্টিভিটি বাড়াতে দারুণ সহায়ক হবে৷

৬। মেইল শিডিউল করে পাঠাবেন কিভাবে?

মেইল লিখে Send বাটনের পাশে থাকা ছোট Arrow বাটনে ক্লিক করুন। Schedule Send বেছে নিয়ে সময় সেট করুন। আপনি ঘুমালেও আপনার Gmail কাজ করবে।

৭। মেইল Snooze করবেন কিভাবে?

মেইলের পাশে থাকা Clock আইকন ক্লিক করুন। কখন দেখতে চান সেট করে দিন। ইনবক্স থাকবে সবসময় গোছালো।

৮। Labels দিয়ে মেইল অর্গানাইজ করবেন কিভাবে?

Work, Personal, Travel ইত্যাদি Label তৈরি করুন। Toolbar থেকে Label বাটন ক্লিক করে ট্যাগ দিন। ইনবক্সে মেইল খুঁজে পাওয়া আরও অনেক সহজ হয়ে যাবে।

৯। নিজের Email Template বানিয়ে রাখবেন কিভাবে?

মেইল লিখে 3-dot menu > Templates > Save draft as তেম্পলাতে এ যান। একবার লিখে রাখুন, পরে শুধু পাঠিয়ে দিন

১০। Keyboard Shortcut দিয়ে সময় বাঁচাবেন কিভাবে?

Settings > General > Keyboard Shortcuts > On.
সব শর্টকাট দেখতে Shift + ? চাপুন। কয়েকটা ক্লিকেই কাজ শেষ হয়ে যাবে।

Gmail কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটা হতে পারে আপনার সময়, দক্ষতা ও প্রোডাক্টিভিটি ম্যানেজ করার শক্তিশালী টুল — যদি আপনি স্মার্টভাবে ব্যবহার করতে জানেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

49, Hazipara, North Badda
Dhaka
1212