Uniq Print Service
04/03/2021
কবিতা : শেষ পাতা।
লেখক : রুবাই।
ডায়েরির প্রতিটি পাতায় পাতায়,
তোমাকে নিয়ে লেখা।
কতো রাত ভেবেছি তোমায় নিয়ে,
কতো শব্দ দিয়ে সাজিয়েছি তোমায়।
প্রতিটি কবিতায়, প্রতিটি লাইনে,প্রতিটি শব্দে,
নতুন করে পেয়েছি তোমায়।
তুমি নেই, তো কি হয়েছে!
তোমার অভাববোধ টুকু,
আমি কখনো অনুভব করিনি।
আমার প্রতিটি লিখায়,
তোমার সাথে কথা বলেছি আমি।
আমার বদ্ধ চোখের প্রতিটি ভাবনায়,
চিরবসন্তের মতো ছিলে তুমি।
আমার প্রতিটি দীর্ঘশ্বাসে,
তোমাকে খুঁজে পেয়েছি।
আমার জামার প্রতিটি আস্তিনে,
তোমার ঘ্রাণ পেয়েছি।
আমার প্রতিটি নিঃসঙ্গ বিকেলে, নিঃসঙ্গ রাতে,
তোমাকে আমার পাশেই ভেবেছি।
আমার হৃদয়ের প্রতিটি চাপা কান্নার চিৎকারে,
তোমার হাসির শব্দ পেয়েছি।
আহা, কি মায়া সে হাসিতে।
যেন হৃদয় জুড়িয়ে যায়।
তবে জানো প্রিয় ?
তুমি চলে গেছো অনেকদিন হলো,
কিন্তু এই প্রথম,
আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি,
তোমার শূণ্যতা অনুভব করছি।
প্রিয়তমা,
জিজ্ঞেস করবেনা!
আজ এতোদিন পর, হঠাৎ কেনো ভয় পাচ্ছি ?
তবে শোনো,
শত চেষ্টাতেও,
আমি তোমাকে সাজানোর কোনো শব্দ পাচ্ছিনা।
অনেকটা ভাবতে গিয়েও কোনো ছন্দ মিলছে না।
আমার বদ্ধ চোখে তোমার হাসিটা,
আর আসতে চাইছে না।
আমার ডায়েরিটা ও চাপা কান্না কাঁদছে,
তোমায় নিয়ে হাজারো কথা জমাতে জমাতে,
সে-ও আজ তোমায় ভালবাসে।
কিন্তু,
তোমাকে নিয়ে আজও শেষ হয়নি,
আমার না বলা সমস্ত কথা।
অথচ, ডায়েরিতে বাকি আছে,
আর একটি মাত্র পাতা।
শেষ পাতা।
~রুবাই।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
DHAKA1216