Hussain Muhammad Ibrahim
23/01/2023
اللهُمَّ بَارِك لَنَا فِي رَجَبَ وَشَعبَانَ وَبَلِّغنَا رَمَضَانَ
হে আল্লাহ!
আমাদেরকে রজব ও শা'বানের বারাকাহ দান করুন এবং রমাযান পর্যন্ত পৌঁছে দিন।
16/01/2023
Content collected from wave
বিড়াল❤️
মানুষের নিকট যে পশুটির এ্যাক্সেস সব থেকে বেশি, তার নাম বিড়াল।
মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফগণ বিড়াল পছন্দ করতেন, ভালবাসতেন।
আমার এক আত্মীয়ের হাঁটু রিপ্লেস করবে, কয়েক লাখ টাকার ধাক্কা।
এক ছোট ভাইয়ের ১টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, কয়েক মাসের চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে।
রক্তনালীতে রিং পরাতে লাখ টাকার উপরে যায় আর হার্টের বাই পাস হলে তো কয়েক লাখ ন্যুনতম।
এক ভাগ্নীর একটা কানে শোনার যন্ত্র বসাচ্ছে, বাজেট প্রায় ১০ লাখ টাকা।
এক পরিচিত ভদ্রলোকের লিভার ট্রান্সপ্লান্ট হবে, বিদেশে প্রায় সব মিলিয়ে কোটি টাকার কাছাকাছি যেতে পারে।
আরো বলব?
এই যে আপনি সবসময় অর্থ-সম্পত্তি কম বলে সারাক্ষণ আফসোস করেন, কত কোটি টাকার শরীর নিয়ে ঘুরে বেড়ান খেয়াল আছে?
যদি সুস্থ হয়ে থাকেন, আপনার চাইতে বড় ধনী বিশ্বে খুব বেশী নেই। তাই আফসোস করা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ পড়ুন।
ও হ্যাঁ, কোটি টাকার সম্পদটারও যত্ন নিন। বেশী অবহেলা করলে কিংবা বদভ্যাস থাকলে তখন রাজা হতে ফকিরে পরিণত হতে সময় বেশী লাগবে না।
আমি রক্ত দিয়েছিলাম, এমন এক ভদ্রলোক সম্প্রতি ইন্তেকাল করেছেন। উনার সব সম্পত্তি আর বাড়ি বিক্রি করে, দুই কোটি টাকা খরচ করেও বাঁচানো যায়নি।
আপনি যদি সুস্থ আর রোগমুক্ত থাকেন তবে আপনার চাইতে ধনী আর কেউ নেই।
26/12/2022
মৃত মানুষের আসলেই কি টাকার প্রয়োজন আছে??
নাকি এই টাকাটা অভাবি, অসহায় মানুষের প্রাপ্য?
মনে রাখতে হবে, কেউ যদি লাল কাপড় পেচানো ডেকে টাকা দেয়, কবরে টাকা দেয় তাহলে সে শির্কের কাজে অংশগ্রহণ করলো৷ বস্তুত সেও শির্ক করলো। আল্লাহ তায়া’লা মুসলিমদের বিবেক জাগ্রত করুন, আমীন!
সবাইকে দ্বীন শিখতে হবে। অবশ্যই কুরআন এবং হাদিসের সাথে সম্পর্ক রাখতে হবে নিয়মিত।
Click here to claim your Sponsored Listing.