Cyber Safety First - BD

Cyber Safety First - BD

Share

19/06/2026

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুলাউড়ার খুদে মেধাবী " মাহিমা ইসলাম " ।

করেরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এই শিক্ষার্থী একদিনে এই সাফল্য অর্জন করেনি। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জনের পর জাতীয় মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সে ছিনিয়ে নিয়েছে চ্যাম্পিয়নের ট্রফি।

মাহিমার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো কুলাউড়া ও মৌলভীবাজারবাসীর জন্য এক বিরাট গর্বের বিষয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, তার মা হালেমা আক্তার মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫’ নির্বাচিত হয়েছিলেন। মায়ের গৌরবের ধারাবাহিকতায় এবার মেয়ের হাতেও উঠেছে জাতীয় সেরার মুকুট।

আজ মাহিমার এই অসাধারণ সাফল্যে আনন্দে ভাসছে পরিবার, বিদ্যালয়, শিক্ষক, সহপাঠী এবং পুরো এলাকা। তার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের অনুপ্রেরণা যোগাবে।

🌹 **অভিনন্দন মাহিমা ইসলাম। তোমার এই সাফল্য শুধু মৌলভীবাজার নয়, পুরো বাংলাদেশের গর্ব।**

#দেশসেরা_মাহিমা
#মাহিমা_ইসলাম
#জাতীয়_চ্যাম্পিয়ন
#জাতীয়_প্রাথমিক_শিক্ষা_পদক_২০২৬
#কুলাউড়া
#মৌলভীবাজার
#বাংলাদেশের_গর্ব

🇧🇩🏆✨

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Chubra Road, Moulvibazar
Dhaka
3200

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 12:00