Maa fabrics-Rishika

Maa fabrics-Rishika

Share

07/06/2025

কুরবানি মানেই শুধু পশু জবাই নয়। এটি এক আত্মত্যাগের প্রতীক, এক আত্মশুদ্ধির উপলক্ষ। আমরা সবাই বাইরের পশুকে কুরবানি দিতে জানি, কিন্তু নিজের ভেতরের পশুটাকে কি আমরা চিনতে পারি? এই ঈদে নিজের হৃদয়ের খোলস ছিঁড়ে সেই ভেতরের পশুটাকে ও কুরবানি দেওয়া উচিত। অহংকার, হিংসা, ego, jealousy এবং অন্যের ভালো দেখতে না পারার যে রোগগুলো আমাদের অন্তরে বাস করে সেগুলো কুরবানি দিয়ে যেনো নিজেদের পরিশুদ্ধ করতে পারি।

ঈদ মুবারাক..

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।"

"আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।"

আমীন..

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।

~ রাব্বানী মাশায়েখ পনি

Copy post

01/06/2025
Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Islampur
Dhaka
1100