Unique Unveils

Unique Unveils

Share

31/03/2026

আগেই বলেছিলাম এখানে কিছু একটা খটকা আছে,, রাহুলকে জলের নিচে থেকে তাড়াতাড়ি তোলা হলো না, অথচ অভিনেত্রী শ্বেতাকে সহজেই তোলা হলো? কিন্তু কেন? চিকিৎসকেরাও প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করেছেন, দীর্ঘক্ষণ জলের তলায় ছিলেন রাহুল। তাঁর শরীরে যে পরিমাণ বালি আর নোনা জল পাওয়া গিয়েছে, তা অল্পক্ষণ জলের তলায় থাকলে সম্ভব নয়। চিকিৎসকদের আশঙ্কা, ১ ঘণ্টারও বেশি সময় ধরে জলের তলায় ছিলেন রাহুল।কিন্তু কেন এতটা দেরি হল রাহুলকে খুঁজে পেতে?
এই ঘটনায় মুখ খুলেছেন, রাহুলের ব্যক্তিগত গাড়িচালক। বাবলু দাস। দীর্ঘ ১৬ বছর ধরে রাহুলের গাড়ি চালাচ্ছেন তিনি। তাঁর গাড়িতে করেই কলকাতা থেকে দীঘায় শ্যুটিংয়ে গিয়েছিলেন রাহুল। যখন শ্যুটিং হচ্ছে, সেখানে ছিলেন তিনি নিজেও। এবিপি আনন্দের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা বুঝে উঠতে পারিনি এরকম কোনও ঘটনা ঘটবে। সেও (রাহুল) বুঝে উঠতে পারেনি জলের গভীরতা এতটা। তার মধ্যে জোয়ার এসেছিল। হাঁটু অবধি জলেই ওঁকে দেখছিলাম। তারপরে হঠাৎ দেখলাম, ওঁর শুধু মাথাটা ভাসছে।
টেকনিশিয়ান্সরা জলে ঝাঁপিয়ে পড়েছিল সঙ্গে সঙ্গে।'বাবলু দাস আরও বলেন, 'যে চড়ে শ্যুটিং হচ্ছিল, সেখানে যাওয়ার জন্য একটা মোটর বোট ছিল। রাহুলদারা ডুবে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে মোটর বোটটা কাছাকাছি নিয়ে যাওয়া হয়। আমরাও অন্যান্য নৌকা ডাকি। কিন্তু ঠিক ওই জায়গাটাতে অসম্ভব জলের টান। একবার করে সামনে আসার চেষ্টা করছিলেন উনি, কিন্তু ফের জল ওঁকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। একটু যদি সুযোগ দিতেন, ওঁকে বাঁচাতে পারতাম। কিন্তু একটু ও সুযোগ দিলেন না আমাদের। সেই সময়ে জোয়ার চলে এসেছে, জল বাড়ছে।'
বাবলু দাস বলেন, প্রথমে নায়িকাকে জল থেকে তোলা হয়। কিন্তু রাহুলদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুতেই। সবাই অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু ওঁকে খুঁজে পেতেই অনেকটা দেরি হয়ে যায়। তলিয়ে যান রাহুলদা। বাবলু গাড়ি করে নিয়ে এসেছিলেন রাহুলকে। আজ কলকাতায় ফিরছেন ফাঁকা গাড়ি নিয়ে। শববাহী শকটের পিছু পিছু।

29/03/2026

দীঘার তালসারিতে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুলের 😭

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka