Student hostel projonmo&mongoldip
10/07/2021
বিশ্ব আজ এক বিরূপ পরিস্থিতিতে। করোনা মহামারিতে বিপর্যস্ত বিশ্বের প্রতিটি দেশ। এরই ধারাবাহিকতায় আমাদের দেশেও শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি ক্রমান্বয়ে এমনই বিরূপ পরিস্থিতিতে চলে যাচ্ছে যে, চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসকসহ পুরো স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে। এরূপ পরিস্থিতিতে কেউ করোনায় আক্রান্ত হলে এবং হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব না হলে যাতে প্রাথমিক চিকিৎসার ঘাটতি না হয় সে লক্ষ্যেই এই দিক-নির্দেশনামূলক প্রতিবেদন। লক্ষ্য একটাই, যাতে কভিড-১৯ এ আক্রান্ত কোনো রোগী প্রাথমিক অবস্থায় বাড়িতে বসে প্রাথমিক এবং ক্ষেত্রে বিশেষে (হাসপাতাল বা ক্লিনিক এ জায়গা না পেলে) সঠিক পদ্ধতিতে বাড়িতে চিকিৎসা নিতে পারেন। তবে, এরই মাঝে যোগযোগ রাখতে হবে বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকের সাথে- যাতে প্রয়োজনে রোগীকে সেখানে স্থানান্তর করা যায়।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সতর্ক ও সচেতন হই।
দেশে করোনাভাইরাসের প্রথম ধাক্কা এখনো শেষ হয়নি। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশে সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় নতুন করে লক-ডাউন, শাট-ডাউনসহ সামাজিক-অর্থনৈতিক কর্মকান্ডে নানামুখী নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বিশেষত শীতপ্রধান দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ এরই মধ্যে উদ্বেগ-আতংকের জন্ম দিয়েছে। আমাদের দেশেও শীতকাল সমাগত। আসছে শীতে দেশে করোনাভাইরাস সংক্রমণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো করোনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা উল্লেখজনক ভাবে বেড়ে গেছে। এহেন বাস্তবতার মধ্যে করোনাভাইরাস মোকাবেলায় মানুষের অনীহা, অসতর্কতা এবং বেপরোয়া মনোভাব দেখা যাচ্ছে। করোনাভাইরাস সময়ে সময়ে তার প্রকৃতি পরিবর্তন ঘটাচ্ছে। আসন্ন শীতে আমাদের দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হলে তার প্রকৃতি কি রকম হবে তা অজানা। তা মোকাবেলার জন্য সরকারের তরফ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সরকারের পাশাপাশি স্টুডেন্ট হোস্টেল প্রজন্ম হোস্টেল কর্তৃপক্ষ পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে এবং করনার শুরু থেকে হোস্টেলের ছাত্র/ছাত্রীদের নিরাপত্তার জন্য সকল ছাত্র-ছাত্রীদের “নিরাপত্তা ও স্বাস্থ্য নির্দেশিকা (করনীয় ও অকরনীয়)” শিরনামে নির্দেশনা প্রদান করেছে এবং তা মেনে চলার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়েছে। করোনা প্রতিরোধে ইতিমধ্যে গৃহিত পদ্ধতিগুলো যা আমাদের সকলের জানা তার উপরই আমাদের গুরুত্ব দিতে হবে।
করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ মারাত্মক ও ব্যাপক প্রাণঘাতি হয়ে ওঠার আগেই তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনসমাগম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন ও সতর্ক হওয়ার বিকল্প নেই। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে করোনা থেকে আপনাকে মুক্ত রাখতে।নিজে ভালো থাকুন অন্যকেও ভালো থাকতে সহায়তা করুন।
21/11/2020
স্টুডেন্ট হোস্টেল প্রজন্মে আপনাদের স্বাগতম।
যে সকল ছাত্র/ছাত্রীরা হোস্টেলে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন করেছেন তাদেরকে ভর্তির জন্য অত্র হোস্টেলে যোগাযোগ করতে বলা হলো।
প্রত্যেক ছাত্র/ছাত্রীকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে আমাদের অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রের সাথে জামানত (সিকিউরিটি মানি যা পরবর্তীতে ফেরত যোগ্য) বাবদ ১০,৫০০/- টাকা এবং নভেম্বর ও ডিসেম্বর মাসের সিট রেন্ট বাবদ ৩,০০০/- টাকা জমা করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আমাদের আসন সংখ্যা খুব সীমিত তাই দেরি না করে আজই আপনার সিট বুকিং দিন।
যোগাযোগ ঠিকানাঃ
স্টুডেন্ট হোস্টেল প্রজন্ম
০১৭৬৯-০৩৫ ১৬৭ (হোস্টেল সুপার)
নির্ঝর আবাসিক এলাকা
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা ১২০৬
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1206