Brain Box BD
............নোবেল পুরস্কার ২০২০..........
১। শান্তিতেঃ World Food Programme (WFP)
⚛অবদানঃ ক্ষুধা নিরসন
➡WFP প্রতিষ্ঠাঃ ১৯৬১ সালে
২। সাহিত্যেঃ লুইস গ্লাক (যুক্তরাষ্ট্র)
⚛অবদানঃ সরল ও সৌন্দর্যময় ভ্রান্তিহীন কাব্যিব কন্ঠস্বর
৩। অর্থনীতিতেঃ পল আর মিলগ্রম (যুক্তরাষ্ট্র) এবং রবার্ট উইলসন (যুক্তরাষ্ট্র)
⚛অবদানঃ অকশন পদ্ধতি।
৪। চিকিৎসায়ঃ হার্ভে জে অল্টার,মাইকেল হাউটন ও চার্লস এম রাইস
⚛অবদানঃ হেপাটাইটিস C ভাইরাস আবিষ্কার
৫। পদার্থেঃ রবার্ট পেনরোজ,রেইনহার্ড গেন্জেল ও আন্দ্রে গেইজ
⚛অবদানঃ ব্ল্যাক হোল, আপেক্ষিকতা
৬। রসায়নেঃ ইমানুয়েল শার্পেনিয়ার (জার্মানি) ও জেনিফার এ দোদনা
⚛অবদানঃ জিন প্রকৌশল, DNA
02/10/2020
অনেক তো হলো পড়াশুনা। এবার একটু যাচাই করে দেখুন ।
ঘরে বসেই পরীক্ষা হোক ব্রেইন বক্স এর সাথে 😊
28/09/2020
চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুদের জন্য সুখবর !!
করোনা কালীন বৈশ্বিক দুঃসময়ে স্থবির হয়ে থাকা শিক্ষাব্যবস্থার বিপরীতে আপনার মস্তিষ্কের ক্ষমতা পরীক্ষা করুন আমাদের সাথে।
আমরা নিয়ে এসেছি পূর্ণাঙ্গ গাইডলাইন সহ ৪১ তম বিসিএস প্রিলিমিনারি অনলাইন মডেল টেস্ট প্রোগ্রাম, যার মাধ্যমে আগামী ৩ মাসে আপনাকে বিসিএস সিলেবাস কম্পলিট করানো হবে এবং প্রিলিমিনারি পরীক্ষার পূর্ব পর্যন্ত ২০০ নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিয়ে যেতে পারবেন।
আমাদের ৪১ তম বিসিএস প্রিলিমিনারি অনলাইন মডেল টেস্ট প্রগ্রামের ২য় ব্যাচে ভর্তি চলছে। একই সাথে প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য চাকুরির জন্য "জব সল্যুশনস" অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি চলছে।
জেনে রাখা ভালো –
🚩 নতুন ব্যাচের এক্সাম শুরু ১ অক্টোবর থেকে।
🚩 সিলেবাস তৈরি করা হয়েছে নতুন এবং পুরনো চাকুরি প্রত্যাশিদের কথা মাথায় রেখে। তাই যে কেউ আমাদের প্রোগ্রামে অংশ নিতে পারেন।
🚩 প্রতি এক্সামের মাঝে প্রয়োজনীয় গ্যাপ রেখে সিলেবাস তৈরি করা হয়েছে।
🚩 কোন ধরনের এ্যাপস এর ঝামেলা নেই।
পরীক্ষা পদ্ধতিঃ
ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ফেইসবুক এবং মেসেঞ্জারে প্রাইভেট গ্রুপ খোলা হবে। নির্ধারিত সিলেবাস ও রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে ফেইসবুক এবং মেসেঞ্জার গ্রুপে প্রশ্নপত্রের লিংক দেয়া হবে। সেই লিংক-এ ক্লিক করা মাত্র আপনারা প্রশ্নপত্র পেয়ে যাবেন। এরপর সঠিক উত্তরে ক্লিক করে জমা দিলেই পরীক্ষা শেষ।
উল্লেখ্য যে, নির্ধারিত দিনে সন্ধ্যা ৭ঃ৩০ থেকে রাত ১টা পর্যন্ত যেকোন সময়ে এক্সাম দিতে পারবেন। এক্সাম শেষে নেগেটিভ মার্কিং করে PSC এর মত সমন্বিত মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
কোর্স ফিঃ
🚩 ৪১ তম বিসিএস অনলাইন এক্সাম ব্যাচ- 500/-
🚩 প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য চাকুরির অনলাইন এক্সাম ব্যাচ-200/-
যোগাযোগ /ফি প্রদানঃ
বিকাশ - ০১৭৮০৫১৫১০১ (সেন্ড মানি)
নগদ - ০১৭৮০৫১৫১০১ (সেন্ড মানি)
আপনাদের সার্বিক শুভকামনায় আমরা- Brain Box BD.
23/09/2020
আজকের ( ২৩/০৯/২০২০) পত্রিকা থেকে-
প্রশ্নঃ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় কবে?
উত্তরঃ ৮ মার্চ ।
তথ্যঃ করোনায় দেশে ১ম মৃত্যু ঘটে ১৮ মার্চ।
প্রশ্নঃ করোনাকালে দেশে ফেরত প্রবাসীদের জন্য সরকার কত টাকার ঋণ তহবিল গঠন করেছে?
উত্তরঃ ৭০০ কোটি টাকা।
তথ্যঃ ৪% সরল সুদে শর্ত সাপেক্ষে একজন প্রবাসী ঋণ পাবে ২ থেকে ৫ লক্ষ টাকা।
প্রশ্নঃ The Blood Telegram বইটির লেখক কে ?
উত্তরঃ গ্যারি জে ব্যাস ।
তথ্যঃ বইটির পুরো নাম -The Blood Telegram: Nixon, Kissinger and a Forgotten Genocide, প্রকাশিত হয় ২০১৩ সালে। যেখানে লেখক ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম ও হোয়াইট হাউসের লজ্জাজনক কূটনীতি নিয়ে আলোচনা করেন।
প্রশ্নঃ জার্মান চ্যান্সেলরের নাম কী?
উত্তরঃ অ্যাঙ্গেলা মার্কেল।
তথ্যঃ তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী । এই নিয়ে ৪ বার জার্মান চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন। মার্গারেট থ্যাচারের পরে তিনিই ১ম ব্যক্তি যিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও জি-৮ সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন । লৌহ মানবী মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
প্রশ্নঃ অক্সিজেনের সহায়তা ছাড়া ১০ বার হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে উঠা তুষার চিতা খ্যাত পর্বতারোহীর নাম কী?
উত্তরঃ আং রিতা শেরপা।
তথ্যঃ নেপালি এই পর্বতারোহী গত ২১ সেপ্টেম্বর,২০২০ ইন্তেকাল করেন।
প্রশ্নঃ ভিয়েতনামের রাজধানীর নাম কী?
উত্তরঃ হানয়।
তথ্যঃ দুই ভিয়েতনাম একত্রিত হয় ১৯৭৬ সালে।
প্রশ্নঃ ইরানে ইসলামি বিপ্লব হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৯ সালে।
তথ্যঃ মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে তেল অস্ত্র বযবহার করা হয় ১৯৭৩ সালে।
প্রশ্নঃ বিশ্বের কত শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়?
উঃ ৮৬%।
তথ্যঃ ২য়- ভারতে ১০.৫%, ৩য়- মিয়ানমারে ৩%। বাংলাদেশে মোট উৎপাদিত মাছের ১২% ই ইলিশ।জাটকা ইলিশের দৈর্ঘ্য হচ্ছে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি। মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিবছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই মাছ ধরা বন্ধ থাকে।
প্রশ্নঃ জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ডদল দ্য বিটলসের কিংবদন্তি সংগীতশিল্পী জন লেননকে হত্যাকারীর নাম কী?
উত্তরঃ মার্ক চাপম্যান ( যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত)।
তথ্যঃ তখনকার ২৫ বছর বয়সী চাপম্যান ৪০ বছর বয়সী জন লেননকে তাঁর স্ত্রী ইয়কো ওনোনের সম্মুখে হত্যা করে ১৯৮০ সালের ৮ ডিসেম্বর। । লেননের গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে-"ইমাজিন", "জেলাস গাই", "স্ট্যান্ড বাই মি" ইত্যাদি।
প্রশ্নঃ নিউইয়র্ক অঙ্গরাজ্যে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদন্ড বিলুপ্ত করা হয় কত সালে ?
উত্তরঃ ২০০৭ সালে।
তথ্যঃ জাতিসংঘের মতে, সদস্য ১৯৩ টি দেশের মধ্যে ১৭০টি দেশ হয়তো এটি বাতিল করেছে কিংবা এর চর্চা নীতিগতভাবে বা কার্যকর করা থেকে বন্ধ রেখেছে"। অন্যদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ১৪২ দেশ এখন আর এর চর্চা করছেনা।
প্রশ্নঃ ইসরায়েলের সাথে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের চুক্তির প্রতিবাদে আরব লীগের সভাপতির পদ ছেড়েছে কোন দেশ ?
উত্তরঃ ফিলিস্তিন।
তথ্যঃ আব্রাহাম অ্যাকর্ডস নামে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৫ সেপ্টেম্বর ২০২০।
কার্টেসি- মুজিবুর রহমান
Brain Box BD This page is opened with a view to helping job seeker students in taking a good preparation before t
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1207