Explore with Indro

Explore with Indro

Share

16/05/2025

“We fight, we fix, we love, we stay.”

04/12/2024

দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়! সম্পর্কের গভীরতা বাড়ে, দেখা হয় না বসে কথা হয় না বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে! অথচ হয়তো একটু সামনা সামনি দেখা হলে, কথা হলে, দুজন দুজনকে জড়িয়ে ধরলে, হাতে হাত রাখলে আজ কত সুন্দর হতো সম্পর্ক গুলো! 🤍

11/07/2024

এই ছবিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আজ থেকে প্রায় ৫ বছর আগে নন্দিতা সুরক্ষা - Nondita Surokkha টিমে যুক্ত হয়েছিলাম Taheatul Jannat Remi আপার মাধ্যমে।

নন্দিতা সুরক্ষা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি কতোটুকু পেরেছি জানি না। তবুও চেষ্টা করে যাই সব সময়। ব্যাকইন্ড থেকে যতোটুকু পারি সাপোর্ট দেবার চেষ্টা করি। আর সবার এতো এতো ভালোবাসা এতো এতো সুযোগ পেয়েছি যার জন্য আমি আজীবন নন্দিতা সুরক্ষার কাছে ঋণী হয়ে আছি।

সব কিছু ফিরিয়ে দিলেও এই ভালোবাসা কোনোদিন ফেরানো যাবে না। সামনের দিনগুলোতেও যেনো এভাবেই পাশে থাকতে পারি । শুভ কামনা নন্দিতা সুরক্ষা।

12/06/2024

মেয়েদের বিয়ে বারবার হয় না। যাঁকে একবার স্বামীরূপে বরণ করেছি তাঁকে না পেলে সারাজীবন অবিবাহিত থাকবো। কিন্তু তাঁর সুখের জন্য আমি স্ত্রীর অধিকারও ত্যাগ করতে পারি। (ললিতা)

সুযোগ পেয়েছি বলেই তাঁকে বিয়ে করে তাঁর প্রিয় মানুষটার ভালোবাসা থেকে বঞ্চিত করার লোক আমি নই।(গিরিন্দ্র)

ললিতা কীভাবে পারলো এই চরম সত্যকে বিসর্জন দিয়ে এতবড় বেঈমানি করতে! (শেখর)

এগুলো এই উপন্যাসের চরিত্রগুলোর মুখ ফুটে বলা কথা নয়। তাঁদের শেষ পর্যন্ত কার্যকলাপ দৃষ্টিপাত করে আমার করা অনুধাবন।

আমার মনে হয় প্রতিটা ধোঁকা দেওয়া প্রেমিকা, মনের মানুষকে ঠিকমতো যাচাই না করেই ভুল বুঝা প্রেমিক এবং হবু স্ত্রীর অতীত তথা তাঁর সুখের অন্যকোনো ঠিকানা আছে কিনা সেটা যাচাই না করা হবু বরদের এই উপন্যাসটা অবশ্যই পড়া উচিত।

শরৎচন্দ্রের শ্রেষ্ঠ প্রেমের উপন্যাসগুলোর মধ্যে পরিণীতা উপন্যাসটা অন্যতম। আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার কেমন লেগেছে সেটা জানার আগ্রহ প্রকাশ করছি😊। আর, না পড়ে থাকলে বইপ্রেমী হলে এই উপন্যাসটা একবার পড়ার পরামর্শ রইলো🥰। ধন্যবাদ।

উপন্যাস:- পরিণীতা।
লেখকঃ- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Hasnabad, Keraniganj
Dhaka
1211