Akash Blogs
28/08/2024
এই লোকটাকে কেউ থামান। উনি কী শুরু করছেন? এয়ারপোর্টে ✈️🚁
১. ফ্রি টেলিফোন।
২. ফ্রি ওয়াইফাই।
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪. দ্রুত ল্যাগেজ প্রদান।
৫. ভালো ব্যবহার।
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।
কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পরলো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনার কাহিনী ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।
আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে। স্যালুট জানাই, ডক্টর মুহম্মদ ইউনুস স্যার।
এই জাতিকে কেমনে দমাবেন! 🇧🇩
পানি ছাড়ছেন বন্যা হইসে।
সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।
স্পিড বোট লাগবে?
কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে
ইঞ্জিনের জন্য তেল লাগবে?
ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।
ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।
নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।
মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।
মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।
২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।
দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?
এটাই আমাদের সোনার বাংলাদেশ 🇧🇩
(সংগৃহীত)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
1212