SOJOL RXN

SOJOL RXN

Share

06/05/2025

সতর্ককরনীয় পোস্ট‼️‼️
পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, একটি ছোঁয়াচে চর্মরোগ।

স্ক্যাবিস: ছোঁয়াচে চর্মরোগ, মারাত্মক চুলকানি! Sarcoptes scabiei নামক পরজীবী মাইট থেকে সংক্রমণ ঘটে।

লক্ষণ: তীব্র চুলকানি (রাতে বেশি) হয়৷ লাল ফুসকুড়ি/গুটি ওঠে, আঙ্গুলের ফাঁক, কব্জি, কোমর, যৌনাঙ্গে বেশি দেখা যায়। শিশুদের মাথা, মুখ, হাত-পায়ে ছড়ায়। চামড়ায় ঘা বা ইনফেকশন হয় সংক্রমণ রোধে।

করণীয়: তাড়াতাড়ি ডাক্তারের সাথে পরামর্শ করুন। জামাকাপড়, চাদর-তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকান, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন।
⸻⸻⸻⸻⸻⸻⸻⸻⸻⸻⸻⸻⸻⸻
স্ক্যাবিস কী?
একটা ক্ষুদ্র কীট – নাম Sarcoptes scabiei।
চামড়ার নিচে সুড়ঙ্গ খোঁড়ে।
সেই সুড়ঙ্গেই ডিম পাড়ে।
চুলকানি আর জ্বালাপোড়ার রাজত্ব গড়ে তোলে।

চেনার উপায়?
রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায়।
আঙুলের ফাঁকে, কনুইয়ে, কোমরে, বুকের নিচে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়।
একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয়।
চুলকাতে চুলকাতে ঘুম হারাম হয়ে যায়।

কেন এমন হচ্ছে জানেন? হতে পারে
প্রচণ্ড গরম ও ঘাম
একই বিছানা, তোয়ালে, বালিশ ব্যবহার
অপ্রয়োজনীয় স্টেরয়েড মলম
একজনের থেকে আরেকজনের গায়ে গায়ে ছড়িয়ে পড়ছে প্রতিদিন
কিন্তু আমার এই ধরনের কোন সমস্যাই ছিল না
সংযুক্ত আরব আমিরাত খুব সুন্দর একটা দেশ পরিষ্কার-পরিছন্নতা তারপর আমার এটা হয়েছে

এখন আপনি কি করবেন?
১. একজন না, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে।
২. Permethrin cream বা Ivermectin সঠিক নিয়মে ব্যবহার করতে হবে।
৩. জামা-কাপড়, চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে ৩ দিন রোদে শুকাতে হবে।
৪. তোয়ালে, বালিশ, কম্বল শেয়ার নয়।
৫. রোগ লুকাবেন না—লজ্জা না, সচেতনতা জরুরি।

চুলকানি মানেই এলার্জি না—
চুলকানি মানেই ঘরোয়া মলম না—
চুলকানি মানেই হতে পারে স্ক্যাবিস!
চুলকানি মানে হচ্ছে সোরিয়াসিস।
তাই এখনই একসাথে রুখে দাঁড়ান।
নয়তো চুলকাতে চুলকাতে আপনি নিজেও…
গভীর রাতে রাত ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন।

07/04/2025

কি দোষ এই অবুঝ শিশুটির

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Mogbajar
Dhaka
880+