Engineer's Ebook.com

Engineer's Ebook.com

Share

22/03/2023

মধ্য বয়সী একটি মেয়ে কোন এক আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার হিসাবে কাজ করত। তার কাজ ছিল, প্রতিদিন আইসক্রিম তৈরী এবং বিক্রির হিসাব রাখা।

একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে আইসক্রিম রাখার স্টোরেজ রুমে ঢুকল। যেটা মূলত কোল্ড স্টরেজ। তখন হুট করে বাইরে থেকে দরজাটি লক হয়ে যায়। সে অনেক চেষ্টা করলেও দরজাটা খোলা সম্ভব হয় নি। অনেক চিৎকার করেও কেন লাভ হয় নি। কারণ ততোক্ষণে অন্যান্য সব কর্মী কাজ শেষ করে বেরিয়ে গেছে।
আস্তে আস্তে সে ঠান্ডায় জমে যেতে লাগল। সে কাঁদছিলো কারণ সে জানে তার মৃত্যু আসন্ন এবং তার বাঁচার কোন সম্ভাবনাই নেই।

হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন এবং তাকে অর্ধ হিম অবস্থায় সেখান থেকে তাকে মুক্ত করলেন। মেয়েটি কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করলো, আপনার তো এখানে আসার কথা নয়। হঠাৎ কি মনে করে এমন সময় এখানে আসলেন?
গার্ড উত্তর দিলেন, আমি একটা দীর্ঘ সময় ধরে এ কম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করছি। প্রায় ৩৫ বছর। কিন্তু আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা প্রতি সকালে আমাকে সম্ভাষণ জানিয়ে ঢুকেছে এবং সন্ধ্যায় বের হবার সময় সম্ভাষণ জানিয়ে বেরিয়েছে। বেশিরভাগ মানুষ এমন আচরণ করত যেন তারা আমাকে দেখতেই পায় না। কিন্তু আপনি ছিলেন সেই মানুষ যিনি প্রতিদিন আমাকে হাসিমুখে সম্ভাষণ জানাতেন এবং যথারীতি আজ সকালেও করেছেন।
কিন্তু আজ সন্ধ্যায় আমি আপনার কাছ থেকে সম্ভাষণ শুনিনি। তার মানে আপনি এখনো বের হন নি। সেটা আমি বুঝতে পেরে আপনাকে খুঁজতে শুরু করি।

শিক্ষা: আমাদের জীবন খুবই ছোট। এই পৃথিবীতে কাউকে ছোট মনে করবেন না। সবাইকে যথাযত সম্মান দিয়ে কথা বলুন। জীবনের প্রয়োজনে কখন কাকে আপনার প্রয়োজন হবে সেটা বলা যায় না। বড় জব বা টাকা পয়সার মালিক হলেই কেউ বড় হয়ে যায় না। বিনয়, সামাজিকতা, সুশিক্ষা মানুষ কে বড় করে তুলে। আর প্রফেশনাল লাইফে এগুলোর প্রয়োগ আপনাকে অনেক উপরে নিয়ে যাবে।

Photos from Engineer's Ebook.com's post 16/09/2022

আবদুল্লাহ আবু দাউ। ৮২ বছর বয়সি একজন মিসরি নাগরিক। আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এ বয়সে তিনি তাঁর বেসমেন্টের বাড়ির লাইব্রেরিতে এসে বই পড়েন।

শুধু তা-ই নয়, ৮২ বছর বয়সি এই শিক্ষক নিজের গ্রামের বাসিন্দাদের জন্য বিনামূল্যে পড়ার জন্য ১৫ হাজার বই সংগ্রহ করেছেন।

শেখার কোনো শেষ নেই, পড়ার কোনো বয়স নেই। মিসরি এই শিক্ষক সেটাই দেখালেন।

ছবিগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যম TRT World প্রকাশ করেছে। অনুবাদ করেছেন শামসুল আদনান।
সংগৃহীত পোস্ট

#আসুনবইপড়ি।

03/05/2022

ঈদ মোবারক 🌙

23/03/2022

বই নিয়ে কিছু মজার তথ্য —-
১.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের
চামড়া দিয়ে বাঁধাই
করা।
২.মাথা পিছু বই পাঠের
দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।
৩.বইপড়া মানুষের
অ্যালজাইমার রোগে
আক্রান্ত হবার
সম্ভাবনা অপেক্ষাকৃত
কম থাকে।
৪.ব্রাজিলের কারাগারে
প্রতি একটি বইপাঠের জন্য
৪ দিনের সাজা মাফ হয়।
৫.ভার্জিনিয়া উলফ
তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।
৬.সবচেয়ে বেশী চুরি হয় যেবইটি,
সেটা হলো
বাইবেল।
৭.রুজভেল্ট প্রতিদিন গড়ে
১ টি বই পড়তেন।
৮.বিশ্বে শুধুমাত্র দাবা খেলার
উপরই ২০০০০ এর বেশী বই
আছে।
৯.ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে
একটি বাক্য আছে
যেখানে ৮২৩টি শব্দ রয়েছে।
১০.হারি (Hurry),এডিকশন,(Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের
আবিস্কার।
১১.নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর
সব বই একসাথে লাইন করে রাখলে
৮ মাইল লম্বা হবে।
১২.লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস
ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী
হাতে লিখে ৭ বার কপি করেছিলেন।
১৩.নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম
ডিকশনারী লিখতেসময় নিয়েছিলেন
মাত্র ৩৬ বছর।
১৪.আর 'বঙ্গীয় শব্দকোষ' নামক
অভিধানটি তৈরি করতে হরিচরণ
বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল?
প্রায় গোটা জীবন।
সেইসঙ্গে ছিল প্রতিকূলতার
বিরুদ্ধে লড়াই।
১৫ . মহাভারত পৃথিবীর
মধ্যে এক মাত্র বই বা মহাকাব্য যার
মধ্যে ১২০০ বেশি চরিত্র আছে।
১৬. পৃথিবীতে একটি মাত্র বই
আছে যেটা বহু চেস্টা করেও কোনো ভাষাতে
অনুবাদ করা যায়নি।
বইটির নাম - সুকুমার*রায় এর
*আবোল তাবোল"*
( সংগ্রহ)
ফেইসবুক ওয়াল থেকে।।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Dhaka
1212