M.Rahman

M.Rahman

Share

20/05/2025

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান অর্থনীতির লাইফলাইন,
গেটওয়ে টু দ্য ওয়ার্ল্ড।

কিন্তু একবার কি ভেবে দেখেছেন,
আমাদের বন্দরটা দুনিয়ার সামনে আসলে কতটা “অকেজো” হয়ে গেছে?

পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, মিশর, মরক্কো, কম্বোডিয়া, ভিয়েতনাম মোট ১১টি দেশের ১৫টি বন্দর।

সেই তুলনায় আমাদের বন্দরের অবস্থা কতটা করুন জানেন?

🟣 চট্টগ্রাম বন্দরে একেকটা জাহাজকে ঘাট পেতে গড়ে ২.৭ দিন লাগে।
এটাই দুনিয়ার অন্যতম দীর্ঘ সময়।

🟣 ঘাট পেলেও টার্নঅ্যারাউন্ড টাইম ৩.২৩ দিন।
বেশিরভাগ পোর্টে এটা দেড় দিনের নিচে।

🟣 ক্রেনের গতি?
ঘণ্টায় মাত্র ১৫-২০ কনটেইনার।
অন্য ১০টা পোর্টে এটা ২৫-৩০ এর ওপর।

🟣 একটা পুরো ঘাট মিলে ঘণ্টায় ৩৫টা কনটেইনার হ্যান্ডেল হয় চট্টগ্রামে।
কলম্বোতে ৮০-১০০, গুজরাটে ২১৫।
এমনকি কেনিয়ার পোর্ট পর্যন্ত আমাদের চেয়ে এগিয়ে।

🟣 সবচেয়ে ভয়ংকর বিষয় ছিলো ডিউয়েল টাইম:
আমাদের বন্দর থেকে রপ্তানির মাল উঠিয়ে...
জাহাজ বের হতে লাগে ১১ দিনের বেশি!
ভিয়েতনামে ৫-৭ দিন, কলম্বোতে ৭-৮ দিন।
এই কারণেই বিশ্বব্যাংকের তালিকায়...
আমাদের বন্দরের র‍্যাংকিং ৪০৫টির মধ্যে ৩৩৪তম।

এত খারাপ তো এমনি এমনি হইনি।
এই দেশের ব্যবসা-বাণিজ্যের গেটওয়ে সিন্ডিকেট আর দুর্নীতিতে জর্জরিত।

এখন যদি কেউ আসে, উন্নতির চেষ্টা করে,
বিদেশি ইনভেস্টর আনতে চায়, তখনই শুরু হয় নাটক।

"বিদেশিদের হাতে তুলে দিচ্ছে বন্দর!"
এই কান্নাকাটি শুরু হয়!

যে অপারেটরদের গালাগালি করা হচ্ছে,
তারা সিঙ্গাপুর, দুবাই, ডেনমার্কের মতো দেশের।
তারা বিশ্বের ৩০-৭০টি বন্দরে কাজ করছে,
কোথাও বন্দরের ‘মালিক’ হয়ে যায় নাই।

আর আমাদের "অপেরেটর" কারা জানেন?
সাইফ পাওয়ারটেক।
টেন্ডারে কম দাম দিলে কাজ পায় নাই।
উল্টো বেশি দর দিয়ে কাজ পেয়ে বছরের পর বছর ধরে...
কোটি কোটি টাকার কাজ লুটেপুটে খেয়েছে।
এখন যখন এই দুধের বাটি হাতছাড়া হচ্ছে,
তখনই তারা গলা ফাটিয়ে কাঁদছে!

এদিকে একজন লোক আশিক চৌধুরী,
ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট ঠিক করার জন্য লড়ছে।
আপনার-আমার দেশের জন্য, দেশের পণ্য যাতে সময়মতো রপ্তানি হয়, দেশের মানুষ যেন প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

যদি উন্নত অপারেটর আসে তাহলে কী হবে?

- পোর্ট অকুপেন্সি ৮০% থেকে কমে যাবে ৬০%-এর নিচে।
- মাল গেট থেকে জাহাজে পৌঁছাতে ২২ দিনের জায়গায় সময় লাগবে ৯ দিন।
- রপ্তানিকারকরা বাঁচবে।
- বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের ফার্স্ট চয়েস।

বিদেশিরা সবকিছু খেয়ে ফেলবে...
এই তত্ত্বে ভয় খেলে নিজের ঘরেই আগুন লাগবে।
সিঙ্গাপুর, কলম্বো, ভিয়েতনাম সব দেশে বহু বিদেশি অপারেটর কাজ করছে তারা তো শেষ হয়ে যায় নাই!

বাংলাদেশকে যদি আগাতে হয়,
চট্টগ্রাম বন্দরকে আধুনিক করতে হবেই।
আর সেটার জন্য সাহসী সিদ্ধান্ত দরকার, কান্না-ভরা মায়াকান্না না।

তথ্যভিত্তিক আলোচনায় ফিরে আসুন।
চোখ খোলেন। অন্য দেশ কীভাবে দৌড়াচ্ছে তা একবার দেখুন।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Tejgoan
Dhaka
1215