Hasan Mahmud

Hasan Mahmud

Share

Photos from Hasan Mahmud's post 29/01/2026

শ্রীফলতলী জমিদার বাড়ী, কালিয়াকৈর, গাজীপুর।

বাড়ির ভিতরের অংশ।

শ্রীফলতলী জমিদার বাড়ী কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ২টি প্রাচীনতম জমিদার বাড়ীর মধ্যে একটি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এই জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত। এক অংশকে বলাহয় বড় তরফ, অপর অংশকে বলা হয় ছোট তরফ। এই বাড়িকে নিয়ে ড. মোহাম্মদ আবুল বাশার রচিত “ইতিহাসে শ্রীফলতলী” শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

ইতিহাসঃ

বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী’র হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে। জমিদারী পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ীর পাশাপাশি আধারিয়া বাড়ীর বাগানবাড়ীকে অফিস হিসেবে ব্যবহার করতেন। তার জমিদারীর পরিসীমা ময়মনসিংহ, নরসিংদী ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টাই আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে ‘কালিয়াকৈর’ নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়। ন্যায়বিচার প্রতিষ্ঠায়, সমাজসেবা ও দানশীলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারদের তুলনায় অগ্রগামী ছিলেন। ৩০শে বৈশাখ ১৩২০ বঙ্গাব্দে এই জমিদার মৃত্যুবরণ করেন।

অবস্থানঃ
কালিয়াকৈর বাজার কিংবা বাসস্টপ থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে শ্রীফলতলী এলাকায় ঢাকা – টাংগাইল মহাসড়ক এর পাশে এই জমিদার বাড়ীটি অবস্থিত।

Coordinates - 24°04'06.0"N 90°12'35.0"E



© Mahmud Hasan.

Photos from Hasan Mahmud's post 03/01/2026

চাপাইর বড় জামে মসজিদ, কালিয়াকৈর, গাজীপুর।

Coordinates - 24°05'03.4"N 90°12'41.8"E



© Mahmud Hasan.

Photos from Hasan Mahmud's post 23/12/2025

শ্রী গোপীনাথ দেব বিগ্ৰ্হ মন্দির, শিলাইদহ, কুমারখালি, কুষ্টিয়া।

শিলাইদহের শ্রী শ্রী গোপীনাথ দেব বিগ্রহ মন্দির কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত শ্রী গোপীনাথ দেব বিগ্রহ মন্দির একটি ৪৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান, যা কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামের পাশে অবস্থিত এবং এর কাছে একটি বড় পুকুরও রয়েছে, যেখানে প্রতি বছর মহাস্নান উৎসব অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ও ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্দিরের অবস্থান ও পরিচিতি:

ঠিকানা: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রাম।

গুরুত্ব: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে অবস্থিত।

ঐতিহাসিক প্রেক্ষাপট: এটি প্রায় চারশ বছরের পুরোনো এবং এর স্থাপত্যশৈলী প্রাচীন বঙ্গের নিদর্শন বহন করে।

বিশেষত্ব:

স্থাপত্য ও পরিবেশ: গাছপালা ঘেরা ছায়া সুনিবিড় পরিবেশ এবং অপূর্ব স্থাপত্যশৈলীর জন্য দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়।

স্নান বেদী: মূল মন্দিরের পশ্চিমে একটি স্নান বেদী রয়েছে, যেখানে বিগ্রহ রেখে মহাস্নান উৎসব পালিত হয়।

পুকুর: মন্দিরের পাশেই একটি বড় পুকুর রয়েছে, যা মন্দিরের মতোই প্রাচীন বলে পরিচিত।

উৎসব:
এখানে প্রতি বছর গোপীনাথ দেবের মহাস্নান উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে দূর-দূরান্ত থেকে ভক্তরা দুধ ও অন্যান্য সামগ্রী নিয়ে আসেন।

দর্শনার্থীদের জন্য:
শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শনে গেলে অনেকেই এই মন্দিরটি ঘুরে দেখেন এবং এর শান্ত পরিবেশে কিছুটা সময় কাটান।

Coordinates - 23°54'53.4"N 89°13'41.7"E



© Mahmud Hasan.

Want your business to be the top-listed Photography Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka