YAR Tech Studio

YAR Tech Studio

Share

28/06/2026

বাংলাদেশ ব্যাংক ১ জুলাই থেকে Bangla QR ব্যবহার বাধ্যতামূলক করেছে, টাকা ছাপানোর খরচ বৃদ্ধি হওয়ার কারণে হয়তো এই ক্যাশলেস সিদ্ধান্ত। আপনি যদি ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার যদি ট্রেড লাইসেন্স না থাকে তবুও আপনি বিভিন্ন ব্যাংক বা এমএমএস এর কারেন্ট/মার্চেন্ট একাউন্ট খোলার পর Bangla QR যুক্ত QR CODE নিতে পারবেন সহজেই।

> যদি ব্যাংক থেকে Bangla QR যুক্ত কোড নিতে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে QR Code প্রদান করে এমন ব্যাংকে PRA (Personal Retail Account) খুলতে হবে, একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস প্রদান করতে হবে।
যেমন :- পাসপোর্ট সাইজ ২ কপি ছবি, NID ফটোকপি নমিনির ছবি ও NID ফটোকপি ও ব্যবসায়িক তথ্য এবং ব্যাংকের শাখায় যোগাযোগ করে অন্য ডকুমেন্টস প্রয়োজন হলে তা প্রদান করতে হবে। একাউন্ট খোলার আগে লিমিট ও চার্জ সম্পর্কে জেনে নিতে পারবেন। একাউন্ট খোলার পর পেমেন্ট নেওয়ার জন্য QR Code পাবেন Bangla QR যুক্ত, সেই QR Code স্ক্যান করে কাস্টমার তার ব্যাংক অ্যাপ বা মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে পেমেন্ট করলে আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে। এছাড়াও MFS বা PSP মার্চেন্ট একাউন্ট খোলার পর QR Code পাবেন Bangla QR যুক্ত । অনেক ব্যাংকেই Personal Retail Account খুলতে পারবেন। যেমন :- ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ইত্যাদি।

> MFS মার্চেন্ট একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস নিয়ে আপনার এলাকার MFS প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। যেমন:- bKash, Nagad, Rocket ইত্যাদি।

> PSP মার্চেন্ট একাউন্ট খুলতে চান তাহলে Tallykhata App বা Pathao Pay Merchant App দিয়ে নিজেই মোবাইলে মার্চেন্ট একাউন্ট খুলতে পারবেন, একাউন্ট খোলার পর পেমেন্ট নেওয়ার জন্য QR Code পাবেন Bangla QR যুক্ত।
মার্চেন্ট একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ প্রদান করতে হবে। মার্চেন্ট একাউন্ট খোলার আগে লিমিট ও চার্জ সম্পর্কে জেনে নিতে পারবেন।
#মার্চেন্ট YAR Tech Studio

25/06/2026

অনলাইনে ভূমি সেবা পেতে ভূমি অ্যাপে রেজিষ্ট্রেশন করবেন যেভাবে | ভূমি সেবা | ভূমি উন্নয়ন কর | Bhumi App
#ভূমি #ভূমিসেবা #ভূমি_উন্নয়ন_কর #ভূমিঅ্যাপ #বাংলাদেশ YAR Tech Studio

19/06/2026

ইসলামী ব্যাংক iSmart Banking অ্যাপে পাসওয়ার্ড ও Tpin পরিবর্তন করার নিয়ম | Islami Bank | IBBL
YAR Tech Studio

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Dhaka