Annisa Library
13/06/2021
দ্বীনের পথে হিদায়াতের উপর টিকে থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ দু'আঃ
(১)
ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐ ﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ﺇِﻧَّﻚَ ﺃَﻧْﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ
অর্থঃ হে আমাদের রব্ব! আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি সবকিছুর দাতা। [সূরা আলে ইমরান : আয়াত- ৮]
(২)
ﻳَﺎ ﻣُﻘَﻠِّﺐَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺛَﺒِّﺖْ ﻗَﻠْﺒِﻲ ﻋَﻠﻰ ﺩِﻳْﻨِﻚَ.
অর্থঃ হে অন্তর সমুহের পরিবর্তনকারী ! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। [তিরমিযী: ৩৫২২]
(৩)
ﺍَﻟﻠّﻬُﻢَّ ﻣُﺼَﺮِّﻑَ ﺍﻟْﻘُﻠُﻮﺏِ ﺻَﺮِّﻑْ ﻗُﻠُﻮْﺑَﻨَﺎ ﻋَﻠﻰ ﻃَﺎﻋَﺘِﻚَ
অর্থঃ হে আল্লাহ! হৃদয় সমূহের
পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। [মুসলিম: ৬৬৪৩]
কার্টেসীঃ Akhlaq-আখলাক
07/03/2021
ইসলামের শ্রেষ্ঠ প্রজন্মের আদর্শ ব্যক্তিদের জীবনী, ইসলামিক ইতিহাস, দ্বীনি মূল্যবোধ, মাসআলা মাসায়েল, আত্মা ও চিন্তার খোরাক নিয়ে বই পড়তে ভালোবাসেন কিন্তু অনেক টাকার বই হয়তো সংগ্রহে রাখা সম্ভব হচ্ছে না তাঁদের জন্য আমাদের সামান্য উদ্যোগ "আননিসা লাইব্রেরি"।
আননিসার অনলাইন লাইব্রেরি সার্ভিস সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে শীঘ্রই পোস্ট করা হবে ইন শা আল্লাহ। আপডেট পেতে পেইজ লাইক কিংবা ফলো করে রাখুন।
04/03/2021
১) মুমিনগণ দয়াময় আল্লাহর ভয়ের ছায়ায় থাকে। যত যা কিছু আছে, সবই তো এক আল্লাহর নিয়ন্ত্রাধীন। তাই মুমিনদের অন্তরে তাঁর অবাধ্য হওয়ার এতটুকু সাহসও জন্মে না। কিন্তু যে পাপাসক্ত হয়ে নিজের ওপর যুলুম করার প্রতি ঝুঁকে পড়ে, আল্লাহভীতির প্রভাব তাকে পুনরায় ফিরিয়ে আনে তাকওয়ার ছায়াতলে। কিন্তু কেউ যদি রবের দরজা থেকে চলে যাওয়ার সিদ্ধান্তই নিয়ে ফেলে, তবে অদৃ্শ্যের সে বাঁধন ছিন্ন হয়ে যায় এবং তার জন্য ফিরে আসা কঠিন ও অসম্ভব হয়ে পড়ে। - বইয়ের নামঃ অশ্রুসাগর (ইবনুল জাওজি রহ.)
গুনাহের ভারে পাথর হয়ে যাওয়া হৃদয় গলবে বইয়ের প্রতিটি পাতাতে ইন শা আল্লাহ। বইটি আমরা উপহার দিচ্ছি ৩৫০০+ শপিং এ।
২) নবী-রাসূলগণের (আলাইহুমুস সালাম) জীবনীর দিকে লক্ষ করলে একটি বিষয় চোখে পড়ে। কোন সম্প্রদায়ের কাছে দাওয়াহ দেয়ার সময়, তাঁরা ঔ সম্প্রদায়ের মূল সমস্যাকে চিহ্নিত করতেন। সরাসরি সতর্ক করতেন। মূল সমস্যাকে ফেলে রেখে বিভিন্ন গৌন বিষয়ে মনোযোগী হতেন না তাঁরা। এটাই নববী দাওয়াহর বৈশিষ্ট্য। দুঃখজনকভাবে এ বৈশিষ্ট্য আজ বিরল।
ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্যের যুদ্ধের এ কালে আমাদের সামনে তুলে ধরা হয় কাটছাঁট করা এক ইসলামকে। - বইয়ের নামঃ আয়নাঘর (ডঃ ইয়াদ আল কুনাইবী)
আলহামদুলিল্লাহ এই বইটিও আমরা উপহারের তালিকায় রেখেছি। শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত আমরা আমাদের প্রডাক্টের সাথে বিভিন্ন বই উপহার দিচ্ছি।
যারা আমাদের উপহার-ইকরা সম্পর্কে এখনো বিস্তারিত জানেন না তাঁরা বিস্তারিত জানতে নিচের লিংক এ ক্লিক করুন।
https://www.facebook.com/609801565843258/posts/1831364737020262/
Click here to claim your Sponsored Listing.