Md Sujon01
তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট।
শুভ সকাল
নজরের হেফাজত সম্পর্কে কুরআনের আয়াত
তিনিই চক্ষুর অপব্যবহার এবং অন্তরের গোপন বস্তু সম্পর্কেও অবগত
"পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন:
یَعۡلَمُ خَآئِنَۃَ الۡاَعۡیُنِ وَ مَا تُخۡفِی الصُّدُوۡرُ
অর্থ: তিনিই চক্ষুর অপব্যবহার এবং অন্তরের গোপন বস্তু সম্পর্কেও অবগত [সূরা গাফির, আয়াত: ১৯]
আফসোস, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ খাবার ত্যাগ করেই সিয়ামের হক আদায় হয়ে যাবে বলে মনে করি। অথচ আল্লাহ সুবহানাহু তায়ালা পবিত্র কুরআনে এবং হাদিসের মাদ্ধমে আমাদের বারংবার নজরের যেনা থেকে দূরে থাকতে বলেছেন। ইফতারের এই পবিত্র এবং মহিমান্বিত সময়ে টাইমপাস নামক ধোঁকায় পরে ফেইসবুক, ইউটিউব, টিকটকে এমন সব অযাচিত বিষয় উপভোগ করছি যা আমাদের সিয়াম থাকা অবস্থায় বার বার যেনার মতো ভয়ঙ্কর গুনাহে জড়িয়ে ফেলছে। মনে রাখুন, আল্লাহ আপনাকে দেখছে।
জানি স্মার্টফোন হাতে থাকায় অনেকেই ইফতারির সময় কুরআন তিলাওয়াত বা বিভিন্ন কারণে অনলাইনে সময় কাটাই। তবে কতোই না উত্তম হতো যদি এই কুরআন তিলাওয়াত শুনতে গিয়ে বা ভিডিও দেখতে গিয়ে মহান রব নারাজ হন অথবা চোখের যেনা হয় এমন কিছুই দেখতে হতো না, সুবহানাল্লাহ!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1100