TalhaTraining

TalhaTraining

Share

(এইচটিএমএল ফাইভ হেডার) HTML5 Header 17/09/2025

এইচটিএমএল ফাইভ হেডার (HTML5 Header)
HTML5 Header কী?
ট্যাগ হলো HTML5 এর একটি Semantic Element।
এটি সাধারণত একটি ওয়েবসাইট বা ওয়েবপেজের উপরের অংশে (Top Section) থাকে, যেখানে গুরুত্বপূর্ণ পরিচিতিমূলক তথ্য থাকে।
সহজভাবে বললে, ওয়েবসাইটের শিরোনাম (Title), নেভিগেশন (Navigation), লোগো (Logo), সার্চ বার (Search Bar) ইত্যাদি সাধারণত ট্যাগের ভিতরে রাখা হয়।

কেন ব্যবহার করবেন?
• ওয়েবপেজকে গুছিয়ে রাখা যায়।
• সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) এ সাহায্য করে।
• ওয়েবসাইট আরও Readable ও User-friendly হয়।
• কোড সহজে বোঝা ও মেইনটেইন করা যায়।

উদাহরণ (Example)



HTML5 Header Example




আমার ওয়েবসাইট

হোম
আমাদের সম্পর্কে
যোগাযোগ




এখানে মূল কন্টেন্ট থাকবে...





এখানে কী হলো?
• এর ভিতরে ওয়েবসাইটের নাম (আমার ওয়েবসাইট) দেওয়া হলো।
• এর মাধ্যমে মেনু লিংক যুক্ত করা হলো।
• এই অংশটিই হলো ওয়েবসাইটের হেডার সেকশন।

হলো একটি ওয়েবসাইট বা পেজের পরিচিতি ও নেভিগেশন অংশ।এটি ছাড়া ওয়েবপেজ অসম্পূর্ণ মনে হয়।

(এইচটিএমএল ফাইভ হেডার) HTML5 Header (এইচটিএমএল ফাইভ হেডার) HTML5 HeaderFull Playlist and Workfiles: https://vcourse.talhatraining.com/html-video-course-to-learn-html5-step-by-step-from-scratch #...

(এইচটিএমএল ফাইভ ভূমিকা) HTML5 Introduction 15/09/2025

এইচটিএমএল ফাইভ ভূমিকা (HTML5 Introduction)
এইচটিএমএল কী?
HTML (HyperText Markup Language) হলো ওয়েব পেইজ তৈরি করার জন্য ব্যবহৃত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয়, বরং এটি ওয়েব পেইজের কাঠামো বা গঠন নির্ধারণ করে।

সহজভাবে বললে, HTML হলো একটি ওয়েবসাইটের হাড়গোড় বা স্ট্রাকচার। এর উপর ভিত্তি করেই CSS (Design) এবং JavaScript (Functionality) কাজ করে।

HTML5 কী?
HTML5 হলো HTML-এর সর্বশেষ এবং উন্নত সংস্করণ।
ওয়েবের আধুনিক যুগে, HTML5 ব্যবহার করে আরও সুন্দর, মোবাইল-ফ্রেন্ডলি এবং ইন্টারেক্টিভ ওয়েবসাইট তৈরি করা যায়।
HTML5 নিয়ে এসেছে নতুন অনেক ট্যাগ ও ফিচার যেমনঃ
• Semantic Elements → (header, nav, section, footer ইত্যাদি)
• Audio/Video Support → ওয়েবসাইটে সরাসরি অডিও ও ভিডিও যুক্ত করার সুযোগ
• Canvas & SVG → গ্রাফিক্স ও অ্যানিমেশন আঁকার সুবিধা
• Form Elements → উন্নত ইনপুট ফিল্ড, ডেটা ভ্যালিডেশন

HTML5 কেন শিখবেন?
• ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শুরু করার প্রথম ধাপ
• আধুনিক ওয়েবসাইট তৈরির জন্য অপরিহার্য
• ফ্রিল্যান্সিং ও ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ারের ভিত্তি
• মোবাইল অ্যাপ ও রেসপনসিভ ওয়েব ডিজাইনে ব্যবহৃত

HTML5 এর গুরুত্ব
World Wide Web Consortium (W3C) এবং WHATWG মিলে HTML5 তৈরি করেছে, যাতে ওয়েব আরও দ্রুত, নিরাপদ ও ব্যবহারবান্ধব হয়।
HTML5 শিখলে আপনি একজন ওয়েব ডেভেলপার হওয়ার প্রথম ধাপ পেরিয়ে যাবেন।

(এইচটিএমএল ফাইভ ভূমিকা) HTML5 Introduction এইচটিএমএল৫ ক্র্যাশ কোর্স: একেবারে শুরু থেকে ওয়েব ডেভেলপমেন্ট শিখুন(HTML5 Crash Course: Become a Web Developer from Zero)কোর্স ওভারভিউওয়েব ডিজ....

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Dhaka
1230