ShebikAmit
12/06/2026
ভাষা শেখাতে গান, ছড়া ও সঠিক রুটিনের শক্তি💁♀️
অনেক বাবা-মা ভাবেন, বাচ্চার ভাষা বাড়াতে হলে তাকে শুধু শব্দ শেখাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, ভাষা শেখা কোনো মুখস্থ করার বিষয় নয়। ভাষা শেখে সম্পর্ক, যোগাযোগ, পুনরাবৃত্তি এবং আনন্দের মাধ্যমে।
বিশেষ করে যেসব শিশুর স্পিচ ডিলে আছে, তাদের জন্য গান, ছড়া, অ্যাকশন সং এবং একটি ভাষা-সমৃদ্ধ দৈনন্দিন রুটিন হতে পারে সবচেয়ে কার্যকর থেরাপিগুলোর একটি।
কেন গান ও ছড়া এত কার্যকর?
গান ও ছড়ার ছন্দ (Rhythm), সুর (Melody) এবং পুনরাবৃত্তি (Repetition) মস্তিষ্কের একাধিক অংশকে একসাথে সক্রিয় করে, যেমন ভাষা প্রক্রিয়াকরণের জন্য বাম হেমিস্ফিয়ার, সুর ও ছন্দ বোঝার জন্য ডান হেমিস্ফিয়ার, স্মৃতির জন্য হিপোক্যাম্পাস এবং মনোযোগ নিয়ন্ত্রণের জন্য প্রিফ্রন্টাল কর্টেক্স।
যখন একটি শিশু একই গান বা ছড়া বারবার শোনে, তখন "Hebbian Learning" নীতির মাধ্যমে ("neurons that fire together, wire together") সংশ্লিষ্ট নিউরনগুলোর সংযোগ আরও শক্তিশালী হতে থাকে। ছন্দ ও সুর মস্তিষ্ককে শব্দের ধরণ (patterns) শনাক্ত করতে সাহায্য করে, ফলে নতুন শব্দ, উচ্চারণ এবং বাক্যের গঠন মনে রাখা সহজ হয়। এছাড়া গান গাওয়ার সময় মস্তিষ্ক ডোপামিনসহ বিভিন্ন "feel-good"নিউরোকেমিক্যাল নিঃসরণ করে, যা শেখার আগ্রহ ও স্মৃতিকে আরও শক্তিশালী করে।।
গান ও ছড়ার মাধ্যমে শিশু শিখে: নতুন শব্দ
, শব্দের সঠিক উচ্চারণ, বাক্যের গঠন, শোনার দক্ষতা, অনুকরণ করার ক্ষমতা, সামাজিক যোগাযোগ
তাই অনেক শিশু প্রথমে কথা না বললেও গানের কিছু অংশ গুনগুন করে বলতে পারে।
Action Songs কেন আরও কার্যকর?
শুধু শোনা নয়, যখন শিশুটি গান শুনে হাততালি দেয়, লাফায়, হাত নাড়ে বা কোনো কাজ অনুকরণ করে, তখন একই সাথে মস্তিষ্কের একাধিক অংশ সক্রিয় হয়। যেমন: Clap Your Hands, If You're Happy and You Know It, Head, Shoulders, Knees and Toes, Wheels on the Bus, লিচু চোর, আয় আয় চাঁদ মামা ইত্যাদি এই ধরনের গানগুলো ভাষা, মনোযোগ, অনুকরণ এবং মোটর স্কিল একসাথে উন্নত করে।
শুধু গান শুনলেই হবে না
অনেকেই সারাদিন ইউটিউবে ছড়া চালিয়ে রাখেন। কিন্তু এভাবে এটা উপকারী হবে না উল্টো ক্ষতিকর হবে সবচেয়ে বেশি উপকার হয় যখন আপনি শিশুর সাথে বসে গান করেন, একসাথে অ্যাকশন করেন, বারবার একই শব্দ ব্যবহার করেন, গানের মধ্যে প্রশ্ন করেন। উদাহরণ: "Baby Shark কোথায়?", "হাততালি দাও", "নাকটা দেখাও", "বাসটা কোথায় যাচ্ছে?" এভাবেই গান যোগাযোগে পরিণত হয়। গান শোনার জন্য ছোট স্পিকার ব্যাবহার করুন।
ভাষা শেখানোর দৈনন্দিন রুটিন
শিশুর ভাষা সবচেয়ে বেশি বাড়ে প্রতিদিনের সাধারণ কাজের মধ্যেই। ২-১ ঘন্টার থেরাপির চাইতেও বেশি কার্যকর বাসায় কাটানো সঠিক সময়।
🌅 সকালে
ঘুম থেকে উঠেই বলুন: "সুপ্রভাত/ good morning", "জানালা খুলি", "সূর্য উঠেছে", "চলো দাঁত ব্রাশ করি" বা আরো যেসব বিষয় থাকবে তা বলুন।
🍽️ খাওয়ার সময়: "আর চাই?", "পানি খাবে?", "আম মিষ্টি", "ভাত গরম" এমন টাইপ ফাংশনাল টক করুন।
🚿 গোসলের সময় "পানি ঢালি", "হাত ধুই"
"মাথা ধুই","তোয়ালে কোথায়?"এভাবে।
🚶 বাইরে গেলে " wow পাখি দেখো", "গাড়ি যাচ্ছে"
"লাল ফুল", "বড় গাছ" এভাবেই একটি শিশু দিনে শত শত শব্দ বাস্তব জীবনের সাথে যুক্ত করে শিখতে পারে।
প্রতিদিন বই পড়ার শক্তি
ভাষা শেখানোর সবচেয়ে শক্তিশালী অভ্যাসগুলোর একটি হলো প্রতিদিন বই পড়া। বই পড়ার সময়:
ছবি দেখান, বস্তুগুলোর নাম বলুন, WH Questions করুন "এটা কী?", "বিড়াল কোথায়?", "ছেলেটা কী করছে?" এভাবে। শিশুর উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করুন
স্পিচ ডিলে শিশুর জন্য একটি সহজ রুটিন( আপনাদের সুবিধা মতো সেট করে নেবেন)
🌅 সকাল: ১০ মিনিট Action Song। 📚 দুপুর: ১০–১৫ মিনিট ছবি বই। 🚶 বিকেল: বাইরে গিয়ে বাস্তব জিনিসের নাম বলা ও দেখা। 🎵 সন্ধ্যা: Nursery Rhymes ও Gesture Play। 📖 রাতে: ঘুমানোর আগে গল্প (must)। প্রতিদিন মাত্র ৩০–৪৫ মিনিটের এই নিয়মিত ভাষা-সমৃদ্ধ সময় অনেক শিশুর ভাষা বিকাশে অসাধারণ পরিবর্তন আনতে পারে।
শিশুর ভাষা শেখার জন্য সবচেয়ে প্রয়োজন দামি খেলনা নয় বরং একজন কথা বলা, হাসিমুখে সাড়া দেওয়া এবং বারবার যোগাযোগ করার মানুষ।আপনার কণ্ঠই শিশুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা শেখার উপকরণ।
মনে রাখবেন, প্রতিটি গান, প্রতিটি ছড়া, প্রতিটি গল্প এবং প্রতিটি ছোট্ট কথোপকথন আপনার শিশুর মস্তিষ্কে নতুন নতুন ভাষার সংযোগ তৈরি করছে।
আজকের কয়েক মিনিটের এই সচেতন প্রচেষ্টাই হয়তো আগামী দিনের সাবলীল কথোপকথনের ভিত্তি গড়ে দেবে। ❤️
স্পিচ -ডিলে পার্ট ৮
ShebikAmit
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Address
1229