Shine With Samanta

Shine With Samanta

Share

15/03/2026

You may escape from me… and that’s okay.
You may even run from the whole world.
But remember - you can never escape from Allah.
He sees every silence, every prayer, every truth and every hidden story.
Maybe we won’t meet in this dunya…
but one day, in the Akhirah, we will stand where no one can run away.
And on that day, you will realize -
some meetings are written by Allah Himself.
In Sha Allah 🤍

09/03/2026

আজ মোবাইলের কিছু অপ্রয়োজনীয় এসএমএস ডিলিট করতে গিয়ে একজনের এসএমএস চোখে পড়লো, এসএমএস গুলো আবার পড়লাম - একসময়ের ভালো বন্ধু আমাকে লিখেছে আমি শূন্য, আমার জীবনে কখনোই কেও চির স্থায়ী ছিলো না,থাকেনা এবং সামনেও থাকবে না, তার জীবনে ভালোবাসার মানুষ থেকে শুরু করে সবাই আছে সবাই থাকে, আমি সারাজীবন একা ছিলাম, খালি ছিলাম, শূন্য ছিলাম শূন্যই থাকবো। এই কথা গুলো এমন একজন বলেছে যে সবসময় বলে আল্লাহ বলতে কিছু নেই, কেও নেই ( নাউযুবিল্লাহ ) সেই মানুষটি খুব অহংকার নিয়ে বললো তার জীবনে সব আছে।
কিন্তূ আমার জীবনে কেও / কিছু থাকুক আর না থাকুক - আল্লাহ কখনোই আমাকে ছেড়ে যায়নি, কখনোই একা করে দেয়নি, তার শূন্যতা কখনোই অনুভব করায়নি আমাকে, তাহলে সত্যিকারের শূন্য আসলে কে..?? যার জীবনে সব থাকতেও আল্লাহ নেই, আল্লাহর রহমত যার জীবনের নেই, নামাজ কিভাবে পড়তে হয় তা জানা নেই, সেই মানুষটা শূন্য নাকি আমিই শূন্য..??
এটা যদি শূন্যতা হয় আমি এই শূন্যতা নিয়েই পুরো জীবন পার করে দিতে চাই, আল্লাহ যদি আমার জীবন থেকে আমার কাছের ও ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আমিও এতেই খুশি, আলহামদুলিল্লাহ 🤍
সবাইকে হারিয়ে যদি আল্লাহকে কাছে পাওয়া যায় তাহলে মন থেকে বলছি - আমার এই পৃথিবীতে আর কিছুই লাগবে না, কাওকেই লাগবে না, আই রিপিট - কাওকেই লাগবে না...
হারিয়ে যাওয়া মানুষগুলো ভালো থাকুক এটাই দূর থেকে দোআ করে যাবো সব সময় 🤲🤗

31/12/2025

Fireworks for you - funeral silence for me.
It's not just the end of the year - it's the end of my emotions too.
Closing this chapter with a
heavy heart and quiet hope,
the beginning of numbness and rebirth..

31/12/2025

একটা রিল দেখলাম, যে রিলটা বানিয়েছে সে কোন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট না, সে বলছে ভালোবাসা মানে হচ্ছে 'রিলেটিভ এক্সপেন্স'।

জিনিসটা সহজ করে বুঝানোর জন্যে সে বলেছে যে, ধরে নিন আপনি ইলন মাস্ককে ডেট করছেন, সে আপনাকে একটা ফেরারি গিফট করলো, এখন এইটা কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট না, কারন তার মোট সম্পত্তির সাথে তুলনা করলে আপনাকে একটা ফেরারি দেয়া মানে আপনাকে একবেলা ম্যাকডোনাল্ডস এ খাওয়ানো।
কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট তাইলে কী ? তার হাই লেভেল অফ এফোর্ট হচ্ছে যদি সে তার সময় থেকে একটা পুরা দিন আপনার সাথে কাটায়। কারন টাইম হচ্ছে তার scarcity. তার সম্পদ infinite কিন্তু টাইম finite.

একই ভাবে আপনার বয়ফ্রেন্ড যদি অনেক বেশি না কামায় এবং আপনাকে সারাদিন সময় দেয় সেইটা হাইয়েস্ট এফোর্ট না। because he has plenty of time. কিন্তু সে যদি ১০ হাজার কামায়ে ৯ হাজার আপনার উপর খরচ করে, সেইটা high level of effort weather it is sufficient for you or not.

মূলত এদিকে এটা বুঝানো হচ্ছে যে আপনার কাছে যেই জিনিস অত্যন্ত এভেইলেভেল সেইটা কাউকে দেয়া মানে তাকে ভালোবাসা না। ভালোবাসা হলো আমার ৫ টাকা আছে সেখান থেকে ৪ টাকাই যখন আমি তোমাকে দিব, তার মানে আমি আমার সেই অল্প থেকেই তোমাকে ভালোবাসি। এবং তোমাকে সর্বোচ্চ দিতে পারি।

এই আইডিয়াটা মেইনলি এসেছিলো একটা এনশিয়েন্ট স্টোরি থেকে। যেখানে একজন বিলিয়নিয়ার অনেক টাকা দান করে একটা চ্যারিটিতে, এক বিধবা ২ পয়সা দান করেন। হিসাবে বিধবা বেশি দান করেন, কারন বিলিয়নিয়ার তার কোটি টাকা থেকে দিয়েছে আর সেই বৃদ্ধা তার অল্প টাকা থেকে দিয়েছে। তার রিসোর্স কম কিন্তু অবদান বেশি।

নিজের কাছে যা আছে সহজভাবে তা দিয়ে দেয়া ভালোবাসা তবে হাইয়েস্ট ইন্ডিকেটর না। নিজের কম থেকেও কাউকে দিয়ে দেয়া মানে হচ্ছে আমার এই কমটুকু দিয়েই আমি তোমাকে ভালোবাসি। সবচেয়ে বেশি।
কেউ ভালোবাসে কীনা সেইটা বুঝতে তার কমের দিকে তাকান। কম থেকে সেই জিনিস কীভাবে সে আপনার সাথে ভাগ করে নেয় সেইটা দেখেন। এতেই বুঝবেন ভালোবাসা কতটুকু। যা আছে তা দেয়া সহজ, কিন্তু যা কম আছে তা থেকেও কাউকে দিয়ে দেয়ার মানে হচ্ছে 'আমার এই কমের চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি' and this is what matters!

©Collected

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Address

Dhaka