Mahabub Hasan

Mahabub Hasan

Share

21/05/2026

AI চর্চা 005

সম্প্রতি সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বেশ কিছু জনপ্রিয় ব্যানার তৈরি বা ফটো কার্ড তৈরির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে এর মাঝে একটি হচ্ছে কে কতগুলো দেশ ভ্রমণ করেছে কিংবা আরও কিছু খুঁটিনাটি তথ্য।

তাই আমিও একটি কাস্টমাইজ প্রম্পট তৈরি করলাম যা প্রথম কমেন্টে দেয়া আছে।

এখানে আমার তথ্য দেয়া আছে আপনারা আপনাদের পছন্দমত দেশ ভ্রমণের তথ্যগুলো যুক্ত করে কম বেশি করে আপনাদের মত কাস্টমার তৈরি করে নিতে পারেন।

20/05/2026

মাহাবুবের রাষ্ট্রচিন্তা: উদ্ভাবন ও উৎসাহ

আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হতাম, তাহলে শপথ গ্রহণের এক সপ্তাহের মধ্যেই কয়েকটি
ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিতাম। তার মধ্যে অন্যতম হতো ঢাকার দুই গর্বের প্রতিষ্ঠান — এবং–এর শিক্ষার্থীদের নিয়ে একটি উন্মুক্ত “ডাল খিচুড়ি রাত” আয়োজন করা।

খোলা মাঠে বসে টিনের প্লেটে সাধারণ ডাল খিচুড়ি খেতে খেতে সারারাত চলত আলোচনা। সেখানে কোনো প্রটোকলের দেয়াল থাকত না, থাকত শুধু স্বপ্ন, চিন্তা আর দেশকে বদলে দেওয়ার ইচ্ছা। শিক্ষার্থীরা বলত— তারা দেশের মানুষের জন্য কী করতে চায়, ভবিষ্যতের বাংলাদেশকে কেমন দেখতে চায়, এবং গত ৫০-৫৫ বছরে আমাদের বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলীরা কী কী উদ্ভাবন করেছেন যা মানুষের জীবন রক্ষা ও জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে।

সেই আয়োজনে থাকত একটি বড় প্রদর্শনী। সেখানে তুলে ধরা হতো দেশীয় উদ্ভাবন, পুরোনো প্রযুক্তির বিবর্তন, চিকিৎসা সরঞ্জাম, প্রকৌশল যন্ত্রপাতি এবং বাস্তব জীবনে ব্যবহৃত বিভিন্ন আবিষ্কার। উপস্থিত থাকতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, গবেষক, উদ্ভাবক এবং সেইসব মানুষ, যারা নীরবে দেশ গঠনে অবদান রেখেছেন।

আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হতো একটি “জাতীয় হ্যাকাথন” — যেখানে তরুণরা আলোচনা করত আগামী দিনে বাংলাদেশকে আরও কার্যকর, মানবিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কী কী করা যায়।

আমাদের দেশে অনেক পুরোনো যন্ত্রপাতি, অচল ট্রেন, অব্যবহৃত মেডিকেল ডিভাইস কিংবা প্রযুক্তি বছরের পর বছর পড়ে থাকে। আমি চাইতাম সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিতে। হয়তো তারা সেই অচল ডেমু ট্রেন থেকেই নতুন কোনো প্রযুক্তি তৈরি করবে, হয়তো ভাঙা মেডিকেল যন্ত্র থেকেই বেরিয়ে আসবে নতুন উদ্ভাবন। কারণ সৃজনশীলতার জন্ম অনেক সময় সীমাবদ্ধতার ভেতর থেকেই হয়।

স্বপ্ন দেখতে সময় লাগে না, টাকাও লাগে না।
তাই স্বপ্ন দেখতে দোষ কোথায়? #রাষ্ট্রচিন্তা

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Dhaka