The One Network

The One Network

Share

16/03/2026

(আল্লাহ চাইলে)إِنْ شَاءَ ٱللَّٰهُ

আগামীকাল The One Network Charity Fund–এর কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে অনেকেই এতে যুক্ত হয়েছেন। কেউ যদি গোপনে সদকা দিতে চান, তাহলে তারাও যুক্ত হতে পারেন।
The One Network একটি সৎ যৌথ প্রচেষ্টা, যেখানে আমরা একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সন্তুষ্টির জন্য ভালো ও কল্যাণমূলক কাজ করার চেষ্টা করব।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সৎ চিন্তা-ভাবনা বৃদ্ধি করে দিন এবং আমাদের একত্রে থেকে ভালো কাজ করার তৌফিক দান করুন।
আমিন। 🤲

21/02/2026

بِسْمِ ٱللَّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

The One Network আমাদের একটি সম্মিলিত উদ্যোগ—

যেখানে আমরা সবাই একসাথে সৎ কাজ, ন্যায়, সততা ও কল্যাণের পথে কাজ করার চেষ্টা করি।
এই সংগঠন কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়;
বরং আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা–এর সন্তুষ্টির উদ্দেশ্যে
মানুষের উপকার ও নিজের আখিরাতের কল্যাণের নিয়তে পরিচালিত।

আমাদের লক্ষ্য: • সত্যকে প্রাধান্য দেওয়া
• সততা বজায় রাখা
• অন্যায়ের বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া
• একে অপরকে ভালো কাজে সহযোগিতা করা

আমরা বিশ্বাস করি—
ঐক্যবদ্ধ প্রচেষ্টা, বিশুদ্ধ নিয়ত এবং আল্লাহর উপর তাওয়াক্কুলই প্রকৃত সফলতার পথ।
আল্লাহ আমাদের কাজকে কবুল করুন,
আমাদের নিয়তকে পরিশুদ্ধ রাখুন,
এবং এই উদ্যোগকে সদকা জারিয়া বানান। আমিন।

05/11/2025

সমাজের মধ্যে অনেক পদ্ধতি চলমান যা আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা এ-র আনুগত্যের যে পদ্ধতি আছে সেইটার বাহিরে।একজন মুসলিম চাই সে যতটুক আনুগত্য করুক আল্লহর সেইটা যেন সঠিকভাবে হয় সঠিক নিয়মের মধ্যে যা আল্লহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম শিখিয়েছেন বা করেছেন।

আমরা আপনার কাছে কোনো বিনিময় চাই না। আমরা চাই আপনার কাছে সত্য পৌছাতে যার মাধ্যমে আপনার এ জীবনের অল্প আমলও যেন আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা এ-র কাছে গ্রহণযোগ্যতা পায়।

সমাজের বিরুদ্ধে না বরং সমাজের ভুল পদক্ষেপের বিরুদ্ধে যেয়ে অন্তত নিজেকে রক্ষা করাই সফলতার পথ।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address

Dhaka