Rubel Mahmud
28/03/2026
বাংলাদেশ সনদে নিজের নাম সহ সাটিফিকেট।
28/03/2026
কোনটা সঠিক ইতিহাস, কি সচ্ছ ইতিহাস, জানার অধিকার আছে সবার।
বারবার ইতিহাস কেনো কাটছাঁট না হয়৷ এমন একটা ইতিহাস চাই।
এতোদিন জানতাম বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ( বীর উত্তম) ২৭শে মার্চ স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম কালুরঘাট স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে পাঠ করেন।
আজ শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমেদ বললেন, জিয়াউর রহমান প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দ্বিতীয়বার তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দিয়েছেন।
একটু খেয়াল করেন- যিনি স্বাধীনতার ঘোষণা দেন তিনি সার্বভৌম। স্বাধীনতার ঘোষণা একবারই হতে হয়। সেটার পুনর্পাঠ হতে পারে। তাহলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে তাকেই আবার সেটা পরিবর্তন করতে হতো না। আসলে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন নিজের মতো করে। তখন উপস্থিত সকলে তাকে বুঝাল আপনি তো সার্বভৌম না। তখন তিনি বুঝলে সার্বভৌম নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এমনটাই তো হওয়ার কথা।
জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা দেন তাহলে তো তিনি একটা সেক্টরের কমান্ডার হওয়ার কথা না। তাঁর পরিকল্পনা অনুযায়ী সরকার গঠিত হওয়ার কথা। সামরিক-বেসামরিক প্রশাসন এবং যুদ্ধের সকল বাহিনী গঠন তাঁর নির্দেশে হওয়ার কথা এবং দেশ স্বাধীন হওয়ার পর তিনিই স্বাধীনতার অবিসংবাদিত নেতা ও প্রবাদ পুরুষ হিসেবে আবির্ভূত হওয়ার কথা। স্বাধীনতা যার নেতৃত্বে আসল তিনি আবার সেনাবাহিনীতে উপ-প্রধান পদে পদায়িত হলেন। কিন্তু কেন?
আবার স্বাধীন বাংলাদেশের প্রথম যে সরকার গঠিত হলো তাদের আনুগত্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সেই সরকারের প্রধান হিসেবে বেতারে তাজউদ্দিন আহমেদের ভাষণে স্পষ্টভাবে বঙ্গবন্ধুর কথা বলা হয়েছে এবং বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ আছে।
আজ আবার জানলাম ২৫শে মার্চ দিবাগত রাত ২ টা ১৫ মিনিটে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সংবাদটা পড়ে দেখলাম। এর পক্ষে কোনো ফ্যাক্টস বা ডকুমেন্ট পেলাম না।
এর পরও যদি ইতিহাস নিজেদের করতে হয় তাহলে অনেক ইতিহাস বদলাতে হবে-
--- জিয়াউর রহমান যে ভূখণ্ডের স্বাধীনতা ঘোষণা করলেন তার নামকরণ করেছিলেন কবে? কারণ তিনি নতুন রাষ্ট্রের নাম কী হবে-এটা না ঠিক করে নিশ্চয়ই স্বাধীনতার ঘোষণা দেন নাই।
--- স্বাধীন-সার্বভৌম এই রাষ্ট্রের পতাকা কী হবে? এটাও নিশ্চয়ই তিনি অনুমোদন দিয়েছিলেন। সেটারও একটা ইতিহাস লাগবে।
--- আবার স্বাধীন দেশের পতাকা উত্তোলন করেছিলেন। এটারও একটা ইতিহাস লাগবে।
এ রকম আরও অনেক ছোট ছোট ইতিহাস নির্মাণ করতে হবে। এর জন্য বিভিন্ন প্রজেক্ট নেওয়া যেতে পারে।
কেননা স্বাধীনতার ঘোষণা তো শুধু স্বাধীনতার ঘোষণা না। দীর্ঘ প্রক্রিয়ার শেষ ধাপ। সিড়ির প্রথম ধাপে বা কোনো ধাপে পা না রেখে আপনি দশম ধাপে কীভাবে আবির্ভূত হবেন?
সুতরাং এখনই স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ধাপের নতুন ইতিহাস ছড়াই দিতে হবে। না হলে এই প্রজন্ম আপনাদের কথা বিশ্বাস তো করবেই না। বরং বিরক্ত হবে। তাই এক্ষুণি নেমে পড়ুন। আমিও চাই আমরাও চাই ইতিহাস সচ্ছ হোক, সঠিক ইতিহাস জানুক ভবিষ্যত প্রজন্ম।
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Dhaka
DHAKA