EDX Engineering Limited

EDX Engineering Limited

Share

06/02/2025

নতুন বিল্ডিং বা কাঠামো নির্মাণ করার ক্ষেত্রে করণীয়:
=================================
1. যে কোন বিল্ডিং-এর নকশা তৈরি করার পূর্বেই স্ট্রাকচারাল নকশার বিধিগুলোর অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে সঠিক স্ট্রাকচারাল নকশা না হলে ভূমিকম্পরোধক বিল্ডিং হবে না।

2. বিল্ডিং ডিজাইনের আগেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মাটির গুনাগুণ বিশ্লেষণ ও মাটির ধারণক্ষমতা নির্ভুলভাবে নির্ণয়পূর্বক রিপোর্ট তৈরি করতে হবে।

3. বিল্ডিং নির্মাণের সময় অভিজ্ঞ প্রকৌশলীদের (সিভিল ইঞ্জিনিয়ার) তদারকি রাখতে হবে যাতে গুণগত মান ঠিক থাকে।

4. সঠিক অনুপাতে গুনগতমানের সিমেন্ট, রড, বালির ব্যবহার হচ্ছে কিনা দেখতে হবে। কংক্রিটের চাপ বহন ক্ষমতা কোনো অবস্থাতেই ৩০০০ পিএসআই-এর নিচে নামানো যাবেনা । তার জন্য সার্বক্ষণিকভাবে নির্মানাধীন সাইটে দায়িত্বে নিয়োজিত সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কিউব অথবা সিলিন্ডার টেস্ট করতে হবে। কংক্রিটের মিক্সাচারে অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত থাকুন। ঢালাইর পরে পানির ব্যবহার করে কংক্রিটের কিউরিং করতে হবে।

5. উচ্চ ক্ষমতা সম্পন্ন রড পরীক্ষাপুর্বক ব্যবহার করতে হবে। রডের বহন ক্ষমতা ৬০ হাজার পিএসআই-এর কাছাকাছি থাকতে হবে। স্ক্র্যাপ বা গার্বেজ থেকে প্রস্তুতকৃত রড ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।

6. বিল্ডিং-এর প্ল্যান ও এলিভেশান দুই দিকই সামাঞ্জ্য থাকতে হবে।

7. নির্ধারিত ডিজাইনের বাইরে গিয়ে অতিরিক্ত ফ্লোর নির্মাণ করবেন না। বিল্ডিং কোড অনুসারে এক্সপানশান ফাঁক রাখতে হবে।

8. বেশি পরিমান সরু ও উঁচু বিল্ডিং-এর পাশ হঠাৎ করে কমাবেন না। যদি কমাতে হয় তাহলে ত্রিমাত্রিক ডাইনামিক বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।

9. বিল্ডিং-এর উচ্চতা যদি ভবনের প্রস্থের ৪ (চার) গুণের অধিক হয় তাহলে ত্রিমাত্রিক ডাইমানশন বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।

10. সেটব্যাক বা হঠাৎ করে বিল্ডিং-এর পাশের মাপঝোপ কমানো যাবেনা। যদি কমাতেই হয় তাহলে ত্রিমাত্রিক বিশ্লেষণ করে সাইট অ্যাফেক্ট জেনে ডিজাইন করতে হবে।

11. জটিল কাঠামোগত প্লানের জন্য অবশ্যই ত্রিমাত্রিক ভূমিকম্প বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।

12. শেয়ার ওয়াল বা কংক্রিটের দেয়াল সঠিক স্থানে বসিয়ে ভূমিকম্পরোধ শক্তির পরিমাণ বাড়াতে হবে।

13. সাপ্রতিক সময়ে যে হারে বিল্ডিং তৈরি হচ্ছে, তা মাঝারি ধরনের ভূমিকম্প হলেই ধ্বসে যাবে। সুতরাং বিম, কলাম ও স্ল্যাব বিশিষ্ট বিল্ডিং তৈরি করতে হবে।

14/04/2021

লকডাউনে ৪০% বিশেষ ছাড় চলবে আগামী ২১/০৪/২০২১ইং পর্যন্ত।
যারা সময়ের অভাবে আমাদের কোর্সটি করতে পারেননি তারা লকডাউনে সুযোগটি নিতে পারেন। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারগনের মূল্যবান সময় যেন নষ্ট না হয় তাই এই বিশেষ ছাড়।

নিম্নে( Online Course) কোর্সটি সম্পর্কে জেনে নিইঃ-
১.কোর্সটি অনলাইন। যেন সামনে বসে ক্লাস করার মত।
২.Teamviewer and Anydesk দিয়ে আপনার পিসিতে প্রবেশ করে কাজ শিখানো হবে।
৩. ক্লাস সপ্তাহে ৩ দিন। লকডাউনে পছন্দ মত যেকোন সময় করতে পারবেন।

৪. কোর্সটি অনলাইন হলেও শিখানোর দায়িত্ব আমাদের (শুধুমাত্র আগ্রহটা আপনার থাকলে চলবে।
৫.আপনার পছন্দমত সময়ে কোর্সটি করতে পারবেন।
৬.সকল ডকুমেন্টসের সফট কপি দেয়া হবে আপনার ইমেইলে।
৭. কোর্সটি করে আপনার অফিসের কাজ এবার আপনি বুঝেনিন অথবা চাকরির পাশাপাশি আপনার আশেপাশে প্রজেক্ট গুলো বাসায় বসে করতে পারবেন নিজেই।
৮. চাকরি বেতনের উপর নির্ভর করতে হবেনা আপনাকে, যদি কোর্সটি করে বাড়তি ইনকাম পথ খুঁজে পান।
৯. ইঞ্জিনিয়ার হয়েছেন কাজতো শিখায় লাগবে আজ অথবা কাল।
১০. অনলাইন কোর্সটি শিখতে পারবেন কিনা এমন সন্দেহ হয়ে থাকলে আপনি ফ্রি ১টি যাচাই ক্লাস করতে সুযোগ নিতে পারেন।
১১.একটি প্রজেক্ট কিভাবে করতে হয় তা প্রতিটি বিষয় সম্পুন্ন ধরে ধরে শিখিয়ে থাকি।
১২.বিকাশঃ- ০১৮৩০১২৪৭৩০
যোগাযোগ ঃ-০১৬৩০৫০০২৫০

Want your business to be the top-listed Engineering Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Panthapath, Dhanmondi
Dhaka
1205