Kawcar Collection
19/12/2025
যেসব দরজা থেকে আপনি ফিরে এসেছেন অস'হা'য় অবস্থায়, সে-সব দরজার ঠিকানা কখনই ভুলবেন না। ভবিষ্যতে কোনও অচেনা রাস্তায় পথ হারালে অ'সুবিধা নেই। কিন্তু আপনার চিনে রাখা উচিৎ যে কোন কোন রাস্তায় আর কোনদিনও 'পা' বাড়ানো যাবে না। যেখান থেকে একবার তু'চ্ছ'তা'চ্ছি'ল্য নিয়ে ফিরে এসেছেন, সেখানে আর কখনো ফিরে তাকানো উচিৎ না।🖤
18/12/2025
সময় আর ঘড়ির কাঁটা আর তাড়া দেয় না,
সূর্য ডোবে—ডোবার মতোই ডুবে যায় মন।
কেউ অপেক্ষায় নেই, কেউ ডাকছে না,
এই একাকিত্বই এখন সবচেয়ে নিরাপদ আশ্রয়।
হয়তো একদিন ক্লান্ত পা নিজেই থেমে যাবে,
হয়তো কোথাও বসে বুঝব—
ফেরার জায়গা না থাকলেও
হারিয়ে যাওয়াটাও এক ধরনের মুক্তি।
16/12/2025
এখন আর কেউ ডাকবাক্সে চিঠি দেয় না—সময়ের সাথে হারিয়ে গেছে সেই কাগজের স্পর্শ, সেই অপেক্ষার নরম ধ্বনি। তবু আমার মন চায়, বিলুপ্ত হতে থাকা এই অভ্যাসটাকে আবার বাঁচাতে। তাই ভাবি, একদিন হয়তো নিঃশব্দ বিকেলে গিয়ে ঢুকিয়ে দেবো কারো নামে লেখা একটা চিঠি—যেখানে কালি শুকোবে ধীরে, আর শব্দেরা বয়ে আনবে সেই হারানো দিনের উষ্ণতা। হয়তো চিঠিটা পৌঁছাবে না, হয়তো পড়বে না কেউ —তবু ডাকবাক্সের অন্ধকারে রেখে আসা সেই চিঠিটাই হবে আমার ছোট্ট বিদ্রোহ, সময়ের বিরুদ্ধে।
Click here to claim your Sponsored Listing.
Website
Address
2300