Engineering Knowledge Share

Engineering Knowledge Share

Share

Photos from Engineering Knowledge Share's post 25/08/2025

জলছাদ করার প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি। আশা করি যারা কাজটি করেন নাই তাদের সামান্য হলেও উপকার হবে।

কাজের পূর্বে করনীয়:

- ছাদ ভালভাবে চিপিং করে নিতে হবে।

- জলছাদের কাজের পূর্বে সমস্ত ছাদে পানি ৭ দিন জমিয়ে পন্ডিং করে ছাদের লিক চেক করে নিতে হবে।

- প্রয়োজনীয় স্যানেটারী ও প্লাম্বিং লাইন করা আছে কিনা উহা উর্ধ্বতন ইঞ্জিনিয়ার দ্বারা নিশ্চিত করতে হবে।

- রেইন ওয়াটার পাইপ এর লোকেশন অনুযায়ী ছাদের স্লোপ ড্রয়িং থাকতে হবে।

- জলছাদের মালামাল বিছানোর পূর্বে ছাদে ডাক্ট এর লে-আউট দিয়ে ৯" উচ্চতায় ইটের গাথুনী করতে হবে।

- জলছাদের মালামাল বিছানোর পূর্বে রেইন ওয়াটার পাইপ বস্তা দিয়ে সাময়িক ভাবে বন্ধ করে নিতে হবে।

- কাজের পূর্বে চুন ফুটিয়ে ঢেলে নিতে হবে। অন্যান্য মালামাল যেমন সুরকী, খোয়া, চিটাগুড় প্রয়োজন মত রাখতে হবে। চুন গ্রাউন্ড ফ্লোরে ফোটাতে হবে, কোন অবস্থাতেই ছাদে চুন ফোটানো যাবে না। ছাদের উপরে সমস্ত প্লাষ্টারের কাজ শেষ করে নিতে হবে এবং ছাদ থেকে ১'-০" উচ্চতায় প্লাষ্টার বাকি রাখতে হবে।

কাজের সময় করনীয়ঃ

১. সম্পূর্ণ ছাদের অর্ধেকে খোয়া বিছিয়ে নিতে হবে।

২. চুন ও সুরকি আলাদা জায়গায় মিশ্রন করতে হবে।

৩. উক্ত মিশ্রন ইউনিফর্ম কালার হতে হবে।

8. এরপর চুন সুরকীর মিশ্রনকে খোয়ার উপরে ভালভাবে বিছিয়ে দিতে হবে।

৫. এরপর কমপক্ষে ২ দিন একবার করে চুন সুরকী ও খোয়াকে ভালভাবে মিশ্রিত করতে হবে।

৬. পানি দিয়ে প্রতি দিন চুন সুরকী ও খোয়ার মিশ্রন একবার (উভয় দিকে) মিশ্রিত করতে হবে। এই ভাবে ৭ দিন মিশ্রন করতে হবে।

৭. বিভিন্ন স্থান থেকে মিশ্রিত মসল্লা নিয়ে বল বানিয়ে ছাদে নিক্ষেপ করতে হবে। যদি বল লেগে থাকে তবে বুঝতে হবে মিশ্রন ঠিক আছে,অন্যথায় প্রয়োজন অনুসারে পুনরায় মিশ্রন করতে হবে।

৮. মিশ্রন ঠিক থাকলে ১০০ ঘনফুট মালের জন্য ৪ কেজি হিসাবে চিটাগুড় মিশাতে হবে।

৯. স্লোপ ড্রয়িং অনুযায়ী নুন্যতম থিকনেস ৩" হতে হবে এবং গড় থিকনেস ৪/২" হতে হবে।

১০. নুন্যতম স্লোপ ১৪২০০ হবে।

১১. স্লোপ ড্রয়িং অনুসারে মিশ্রিত মালামাল ছাদে বিছিয়ে দিয়ে বড় পাট্টা দিয়ে ১ দিন কমপেক্ট করতে হবে

১২. ছোট পট্রো অথবা কাঠের হাতুড়ী দিয়ে ৭ দিন পিটিয়ে কমপেক্ট করতে হবে, এবং খোয়ার মাথা বাহির করতে

হবে।

১৩. পিটানোর সময় চুনের পানি ব্যবহার করতে হবে।

১৪. পরে গুন্ডির কাজ করতে হবে।

১৫. এরপর ওয়ার ব্রাশ দিয়ে ছাদ এমন ভাবে পরিস্কার করতে হবে যেন হাতে খোয়া লাগে।

১৬. মার্বেল/সুপারী দিয়ে কমপেক্ট চেক করতে হবে।

১৭. সিমেন্ট ও লাইম ১৪১ অনুপাতে পানি মিশিয়ে পাতলা করে গ্রাউট বানিয়ে ব্যবহার করতে হবে।

১৮. গ্রাউটিং এর পর পুরাতন চট দিয়ে নুন্যতম দিনে ৩ বার ভিজাতে হবে।

১৯. এভাবে কমপক্ষে ১০ দিন কিউরিং করতে হবে।

২০. L.C C. কাজের মিক্সিং অনুপাত= চুন:সুড়কিঃ খোয়া

= 2:2:7

বিঃদ্রঃ- লিফট মেশিন রুম, প্যারাপেট এর বাহিরে এবং পানির টাংকির উপর জলছাদ করার প্রয়োজন নাই।

12/01/2025

আসসালামু আলাইকুম,
আমার এক পরিচিত জন তার অফিসের জন্য দু - এক বছর কাজ করেছে এরকম একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চাচ্ছেন। স্যেলারির বিষয়টি আমাকে ক্লিয়ার করেননি। কারো আগ্রহ থাকলে আমার হোয়াটসঅ্যাপে সিভি দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার
- ০১৯১ ৫৫০ ২১০৫

16/05/2022

রিটেইনিং ওয়াল ঢালাই এর সময় প্রায়ই দেখা যায়, (RMC ঢালাই এর সময়) অনেক সময় শাটার খুলে যায়।এ ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমি একটি ভিডিও তৈরি করেছি। আশাকরি আপনাদের ভাল লাগবে। এ ছাড়া কারো যদি কোন মূল্যবান মতামত ও পরামর্শ থাকে, তাহলে অবশ্যই জানাবেন। আমরা সবাই এর দ্বারা উপকৃত হব।

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

60' Road, Amtola Bazar
Dhaka
1216