MD Rafat Ashraf

MD Rafat Ashraf

Share

24/09/2025

মন খারাপের দিনগুলোতে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলুন-কুরআন তিলাওয়াতের মাধ্যমে, সালাতের সিজদার মধ্যে। আল্লাহকে বলুন তিনি যেন আপনার অশান্ত মনটাকে প্রশান্ত করে দেন। তাঁকে অনুনয়-বিনয় করে বলুন, বুকের মধ্যে যে কালবৈশাখী ঝড় আপনার মনের উঠোনটাকে তছনছ করে দিচ্ছে, সেই কালবৈশাখী তিনি যেন থামিয়ে দেন। সেখানে যেন রহমতের বারিধারা প্লাবিত হয়। একটিবার নিজের জীবনে কুরআনকে জায়গা করে দিন। দেখবেন, জীবনের গতিপথ কীভাবে পাল্টে যায়। কুরআনের সারনির্যাসকে একবার নিজের জীবনে বাস্তবায়ন করেই দেখুন না। দেখবেন আপনার জীবনটা অন্য রকম এক শীতলতায় ভরে উঠেছে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেন।

> 'বেলা ফুরাবার আগে' বই থেকে

12/09/2025

আল্লাহর কাছে একটা জিনিস খুব করে চাওয়ার ছিল। জিনিসটা আমার লাগবেই......

তখন এটা জানতাম যে শুক্রবার আসর ও মাগরিবের মধ্যবর্তী সময় দু'আ কবুলের উত্তম সময়। বসে পড়লাম কিছু চিন্তা না করে। নামাজ শেষে দু'হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকলাম। একই কথা বারবার বলতে থাকলাম কিছু শব্দ যুক্ত করে সাথে কান্না কান্না ভাব। আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে থাকলাম। অতঃপর দু'আ শেষে ১০০ বার দুরুদে ইব্রাহিম পড়লাম।

অবিশ্বাস্যভাবে ঠিক এক সপ্তাহ পরেই অর্থাৎ পরের শুক্রবারেই আমার দু'আটা কবুল হয়ে যায়। যেটা কখনো হওয়া সম্ভব ছিল না, যেটা চিন্তাও করতে পারিনি সেটা অলৌকিকভাবে ঘটে যায় আলহামদুলিল্লাহ।

|| সংগৃহিত ||
MD Rafat Ashraf

Want your business to be the top-listed Transport Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka