AmarPost.com
07/03/2026
ইরান এর পাশে মুসলিম দেশ গুলো যখন শত্রুদের সাথে।
ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
28/10/2025
অবসরপ্রাপ্ত ডি আইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেলো জিডি করতে। কেউ তাকে সালাম দিলো না, এগিয়ে এলো না, কারণ কেউ তাকে চিনতে পারেনি। থানায় যারা কাজ করছেন সবাই নতুন।
তিনি নিজেকে সাবেক ডি আইজি হিসেবে পরিচয় দেন। পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অফার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, "অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে?”
সাবেক ডি আইজি বলেন,"প্রথম ২/১ বছর খুব খারাপ লেগেছে।নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে। এখন আমি বুঝতে পেরেছি, দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয়। পদ, পদবী, উপাধি, শান-শাওকাত সবই অস্থায়ী। মানুষের ভালোবাসাটা স্থায়ী, বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয়।”
সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয়!
13/10/2025
♦ উকিলের বুদ্ধিতে হতবাক সুন্দরী না'রী
♦ গল্পটি পড়ুন ভালো লাগবে.....!
♦ একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন।
♦ কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন।
♦ আর তা দেখে উকিল সাহেব মহাখুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভাল লাগে।
♦ আর সে যদি হয় কোন সুন্দরী নারী, তবে তো আর কথায় নেই!
♦ সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন আর উকিল সাহেবের মনে হল, তিনি একটি হার্টবিট মিস করলেন।
♦ কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেষে বসলেন।
♦ আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট এটাক করার দশা!
♦ সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেননি, তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল "তোমার মানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও।
♦ না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দিবে! "
♦ যাত্রী উকিল সাহেব এমন ভাব দেখালেন, যেন তিনি কিছুই শুনতে পাননি।
♦ তিনি হাত দিয়ে ইশারায় বুঝাতে চাইলেন, তিনি বধির, তাই কানে শুনতে পান না।
♦ "যদি কিছু বলতে চান, তবে তা এই কাগজে লিখে দিন।" এই কথা ইশারার মাধ্যমে বুঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন।
♦ সুন্দরী নারী উকিল সাহেবের অভিনয় বিশ্বাস করে, এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন।
♦ উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন " এবার তুমি না, আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকব? "
♦ নীতিবাক্য: মৌখিক স্বাক্ষ্য থেকে লিখিত প্রমাণের মূল্য বেশী আর লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরী।
সংগৃহীত।
AmarPost.com
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1212