A R F love feelins

A R F  love feelins

Share

24/08/2024

গল্প : মনের মানুষ
পর্ব : 4
লেখা : Mohammad Ariyan Mahmud

সেবার পাচ দিন ছিল সে আমাদের ওই খানে। আর এই পাচ দিনে তার সাথে আমার খুব বেশি কথা বা দেখা না হলেও এতটুকু বুঝেছিলাম যে সে আমাকে কতটুকু ভালোবাসে। তার ভালোবাসায় আমি সেবার মুগ্ধই হয়েছিলাম। আমাকেও কেউ এমন ভাবে ভালো বাসতে পারে সেটাই বুঝে আসে নি আমার।
কিন্তু এতকিছুর মাঝেও আমার আম্মুর চোখ দুটো যে বিষয়টা এরিয়ে যান নি সেটার ওই প্রমান পেলাম সে চলে যাওয়ার পরেই। আম্মু আমাকে সেবার খুব ভালো ভাবেই সতর্ক করে দিলেন। আর যার ফলশ্রুতিতে আমি তার নাম্বার ব্লক করতে বাধ্য হয়েছিলাম। আর তখন থেকে তাকে ঝেড়ে ফেলেছিলাম আমি আমার মাথা থেকে। আমি আর কোনো দিনও তাকে নিয়ে ভাবি নি। আর না কখনো তার খোজ নিয়েছি কারো কাছ থেকে। মানে সব সেখানেই শেষ।

এভাবেই গেল ছয় মাস।
ইদানিং একটা নাম্বার থেকে আবারো খুব বেশিই বিরক্ত করছে। পরিচয় জানতে চাইলেই বলে "আপনার মনের মানুষ"।প্রথম প্রথম একটু অবাকওই হয়েছিলাম। কেননা আমি যাকে আমার মনে পোষণ করে রেখেছি সেই কি তাহলে এই মেয়ে। তবে কি সে আমার মনের কথা বুঝতে সক্ষম হলো। কিন্তু তার কণ্ঠটা তো এমন নয়। আর না তার কথা বলার ধরটা এমন তাহলে কি এটা অন্য কেউ। কিন্তু পরক্ষনেই মনে হতো হতে পারে কণ্ঠটা আমি যেন বুঝতে না পারি সে জন্য একটু চেঞ্জ করে নিয়েছে। এভাবেই চলল কিছু দিন। এর মধ্যে যতবার কল দিয়েছে ততবারই আমি তার নামটা জানতে চেয়েছি কিন্তু তার একটাই উওর " আপনার মনের মানুষ"।
বিষয়টা আমাকে ভাবতে বাধ্য করালো। তাই একটু পরিক্ষা নীরিক্ষা করে দেখলাম আর সেখানে এটা জানতে পারলাম যে এটা আসলে সে না যাকে আমি ভেবেছিলাম।এটা জানার পর শুধু একটা কথাই মাথাই ঘুরছিল আর সেটা হলো "তাহলে কে এটা"?
দিনটি ছিল ঈদুল আজহার দিন। সময়টা ছিল দুপুর প্রায় দুই টা আনুমানিক। আমি ও আমার দুলাভাই বসে আছি একসাথে। আর তখন সেই অচেনা নাম্বার থেকে কল আসে। দুলাভাই আছে দেখে আর কল ধরলাম না। 'কল ধরছি না কেন'? দুলাভাই এটা জিজ্ঞেস করাতেই আমি সব কিছুই বললাম দুলাভাই কে। দুলাভাই বলল " কলটা ধর আর আমার সামনে এখন কথা বল তারপর আমাকে দিবি আমিও কথা বলব"।দুলাভাই-য়ের কথা মতো আমি কলটা ধরলাম। আর কথা বললাম। দুলাভাই ও কথা বলল নাম জানতে চাইলে আবারও সেই পুরোনো উত্তর "আরিয়ানের মনের মানুষ"। সেদিন অনেক কথাই হলো আমাদের তিন জনের মধ্য। ঘুরতে যাচ্ছি না কেন?তাকে কেন ঘুরতে নিয়ে যাচ্ছি না?এমন হাজারো আজগুবি প্রশ্ন তার। য

24/08/2024

🥀"কোন রূপকথার গল্প হয়ে বাঁচব দুজনে
যদি একটা বার বল তুমি আমার" -❤️

17/06/2024

বিয়ের আগের রাতে মেয়েটিকে বললাম " আপনাকে একটা কথা বলার ছিলো "

" হ্যা বলুন "

" না মানে ছেলে হয়ে মায়ের বিষয়ে কিভাবে বলি! "

" আহা বলুন না।কালকে তো পুরোপুরি আপনার হয়ে যাচ্ছি।এখন থেকে লজ্জা কমাতে শিখুন।মাকে নিয়ে কিছু বলবেন? "

" জি।আমার মা একটু রাগী ধরনের।ওনার আধুনিক মেয়ে পছন্দ না।আর রাগারাগিটা একটু বেশিই করে "

" ব্যাস! এটাই? "

" জি।আপনি মায়ের মন জুগিয়ে চলতে পারবেন? মায়ের সাদামাটা মেয়ে পছন্দ "

" ওসব নিয়ে আপনি ভাববেন না।এক মাকে ছেড়ে আরেক মাকে মা বলে ডাকবো।তার মন জয় করতে হবে না?ওসব আমার উপর ছেড়ে দিন।দেখবেন শাশুড়ী থেকে কিভাবে নিজের মা করে নিই।তখন আপনারই হিংসে হবে।মনে মনে ভাববেন,ইসস এই মেয়েটা আমার মাকে কেড়ে নিয়েছে "

কথাগুলো বলে মেয়েটা খিলখিল করে হাসলো।কি সরল সে হাসি।বু"কের ভেতরটা শীতল হয়ে গেলো।মেয়েটা বললো

" আমার একটা অনুরোধ রাখবেন? "

" ছি ছি,অনুরোধ কেন বলছেন! বলুন না কি বলবেন "

" আমার বাবা-মা তাদের একমাত্র জামাইকে নিয়ে অনেক সখ আহ্লাদ পুষে রেখেছে।ওনাদের ছোট ছোট ইচ্ছেগুলো,ভালোবাসাগুলো আপনি একটু মেনে নিয়েন।বলছি না যে মেনে নিতেই হবে,যতটুকু সম্ভব ওনাদের একটু সম্মান করবেন প্লিজ।ওনাদের ধারণা তাদের জামাই তাদের ছেলের যায়গা পূরণ করবে।আমার জন্য ওনারা অনেক করেছে।আমি চাই এমন একটা ছেলে আমার জীবনে আসুক যে আমার সাথে আমার বাবা মাকেও আপন করে নিবে।তাদের একমাত্র মেয়ে আমি।এ ছাড়া ওদের আর কেউ নেই।খুব বেশি কিছু কি চেয়ে ফেললাম? "

বুঝতে পারলাম এ মেয়ে আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার।বললাম

" চলুন একটা চ্যালেঞ্জ নেই "

" কি চ্যালেঞ্জ? "

" দেখা যাক কে আগে বাবা মায়ের মন জয় করতে পারে।আপনি না আমি "

মেয়েটা হেসে বললো " আপনি হেরে যাবেন।মেয়েরা যত সহজে বাবা মায়ের মন জয় করতে পারে, ছেলেরা তা পারে না "

" আহা,দেখাই যাক না "💕💚🖤

🖊গল্পগল্প Story

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Rangpur City
Dhaka
1122