Flash Post
06/10/2025
কক্সবাজার মানেই আইফোন এর খেলা। বেশি না মাত্র 3 মিনিটের ভিডিও...😩💋😋👉
06/05/2025
একের পর এক ক্ষে/প/ণা/স্ত্র ছুড়ে কী বার্তা দিচ্ছে পাকিস্তান?
বেহেলগামের হামলার রেশ এখনো জম্মু-কাশ্মীরের পাহাড়ি বাতাসে ধ্বনিত হচ্ছে। 26 টি তাজা প্রাণ নিভে যাওয়ার পর উপত্যকা যেমন শোক সস্তব্ধ তেমনি ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কও পৌঁছেছে উত্তেজনার চুড়ায়। এমন এক অগ্নিগর্ভ মুহূর্তে নিজের সামরিক শক্তির জানান দিতে ফতেহ নামের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান। সোমবার দেশের দক্ষিণাঞ্চলে চলমান এক্স সিন্ধু নামের বিশাল সামরিক মহরার অংশ হিসেবে এ পরীক্ষাটি চালায় পাকিস্তান সেনাবাহিনী।
120 কিলোমিটার পাল্লার এই সারফেস টু সারফেস মিসাইলটির উৎক্ষেপণ শুধু প্রযুক্তিগত নয় কূটনৈতিকভাবেও এক স্পষ্ট বার্তা ইসলামাবাদ প্রস্তুত এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য। পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানায় এই ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে উন্নত নেভিগেশন সিস্টেম, টার্মিনাল গাইডেন্স প্রযুক্তি এবং এমন সব বৈশিষ্ট্য যা শত্রুর এন্টিব্যালস্টিক প্রতিরক্ষা ভেদ করতেও সক্ষম। তারা বলেছে এই মহড়া দেশটির সামরিক সক্ষমতা যাচাই করার একটি বড় পরীক্ষা ছিল। এই সফল উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন দেশটির সেনাপ্রধান, জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এবং শীর্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকৌশলীরা।
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উভয় বিজ্ঞানী ও সেনাদের অভিনন্দন জানিয়ে একে জাতির জন্য গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারী জাতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অবদানে আজ আমরা সুরক্ষিত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি সেনাবাহিনীর অপারেশনাল রেডিনেস নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী দেশের প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত।
এটি নিছক একটি মহরা নয় বরং এক কূটনৈতিক বার্তা যুদ্ধ বাদলে পাকিস্তান শুধু কথায় নয় কর্ম দিয়েই জবাব দেবে। এর মাত্র দুদিন আগেই পাকিস্তান পরীক্ষা চালায় 450 কিলোমিটার পাল্লার আবদালী ক্ষেপণাস্ত্রের। আর গত বছর মে মাসে পরীক্ষা হয়েছিল ফতেহ টু সিস্টেম। যার পাল্লা ছিল 400 কিলোমিটার।
এসব পরীক্ষার মধ্য দিয়ে দেশটি তার পাল্টা আঘাত হানার সক্ষমতা ক্রমেই আধুনিক ও নির্ভুল করে তুলছে। অন্যদিকে ভারত কড়া সুরে পাকিস্তানকে দায়ী করে আসছে পেহেলগামের হামলার জন্য। যদিও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। সীমান্তে সেনামোতায়ন বাড়িয়েছে উভয় দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে অপারেশনাল ফ্রিডম দিয়ে দিয়েছেন।
ভারতীয় সেনা ও বিমান বাহিনী সীমান্ত এলাকায় টহল বাড়িয়েছে এবং স্ট্রাটেজিক ইউনিটগুলোর তৎপরতা বেড়েছে। এরই মধ্যে কাশ্মীর সীমান্তে ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ পেহেলগাম হামলার তদন্ত জোরদার করেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এই সংঘাতের আবহে ফতেহের মতো ক্ষেপণাস্ত্রের গর্জন এক ভয়াবহ ভবিষ্যতের আভাস কি দিচ্ছে? নাকি এটি কেবল প্রতিরক্ষা প্রদর্শনের কৌশল মাত্র? প্রশ্ন রয়ে গেল। কিন্তু উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।
06/05/2025
আবারও বাড়ল সোনার দাম!
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে দুই হাজার ৩১০ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭১ হাজার ২৮৬ টাকায়।
আগামীকাল মঙ্গলবার (৬ এপ্রিল) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
আজ সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বাড়িয়ে এক লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৫ হাজার ৯০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
05/05/2025
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ...
৪৪ তম বিসিএসে সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের এবং সাধারণ ক্যাডারের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার প্রকাশিত সূচিতে বলা হয়েছে ২০ মে থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (https://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
05/05/2025
কেন তিমুর-লেস্তের সাথে বন্ধুত্ব বাড়াচ্ছেন ড.ইউনূস, কী লাভ বাংলাদেশের?
দিগন্ত বিস্তৃত সাগর আর পাহাড়ে ঘেরা দক্ষিণপূর্ব এশিয়ার এক অপূর্ব দেশ তিমুর লেস্তে। প্রায় ৪২,০০০ বছর আগে এখানে মানুষের বসবাস শুরু হয়। দীর্ঘদিন পর্তুগিজ উপনিবেশ এবং ইন্দোনেশিয়ার শাসনের পর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। বর্তমানে এটি একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র।
সম্প্রতি তিমুর লেস্তের প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জোসে রামোস হর্তার বাংলাদেশ সফরের মাধ্যমে দেশটি নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। ভৌগোলিকভাবে এটি পার্বত্য চট্টগ্রামের সমান এবং জনসংখ্যা প্রায় ১৪ লাখ। রাষ্ট্রীয় ভাষা তেতুম, তবে পর্তুগিজ ও ইংরেজির ব্যবহারও প্রচলিত।
তিমুর লেস্তে বাংলাদেশের তৈরি ফার্নিচার ও ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা রয়েছে। সাম্প্রতিক সফরে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াও চালু হবে দ্বিপাক্ষিক পরামর্শ প্রক্রিয়া।
প্রাকৃতিক সম্পদে ভরপুর তিমুর লেস্তে রপ্তানি করে ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস, কফি, দারুচিনি ও কোকোয়া। চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জার্মানি প্রভৃতি দেশের সঙ্গে রয়েছে বাণিজ্যিক সম্পর্ক।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার হলে ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত খুলে যেতে পারে। এছাড়া, তিমুর লেস্তে যদি আশিয়ান ফোরামে যোগ দেয়, তবে বাংলাদেশ রোহিঙ্গা সংকটে তাদের কূটনৈতিক সহায়তা পেতে পারে।
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1217