Dawah

Dawah

Share

12/06/2026

একদা সুনান আবু দাউদের লেখক ইমাম আবু দাউদ (রহ) জাহাজে ছিলেন। হঠাৎ করে এক প্রান্ত থেকে কারও হাঁচির শব্দ এবং 'আলহামদুলিল্লাহ্‌' শুনলেন। তিনি দ্রুত একটা ছোট নৌকা ভাড়া করলেন এক দিরহামের বিনিময়ে এবং নৌকা দিয়ে হাঁচিওয়ালার কাছে গিয়ে জবাব দিলেন 'ইয়ার-হামুকাল্লাহ' (আল্লাহ তোমাকে রহম করুক)। এরপর তিনি আবার জাহাজে ফেরত আসলেন।
জাহাজের মানুষেরা অবাক হয়ে তার কর্মকাণ্ড দেখে জিজ্ঞেস করলো,"আপনি এমনটা কেন করলেন? "
তিনি জবাব দিলেন, "হতে পারে আমার এই দুয়া আল্লাহ ক্ববুল করে নিবেন"
পরে জাহাজের সবাই যখন ঘুমিয়ে পড়লো,তখন তারা এক আহবানকারীর আওয়াজ শুনতে পেলো। সে বলছিলো, "হে জাহাজের লোকসকল! আবু দাউদ তো আল্লাহর কাছ থেকে জান্নাতকে এক দিরহামের বিনিময়ে কিনে নিয়েছে"
- ইমাম ইবনু আব্দিল বার সহিহ সনদে বর্ণনা করেছেন
(ফাতহুল বারী ইবনু হাজার,১০/৬১০)
নবীর ﷺ এর কোন সুন্নাহকেই ছোট করে দেখবেন না,হতে পারে সেটা আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ!

সংগৃহীত

11/06/2026

"উমরের রবের কসম, তুমি মিথ্যা বলেছ! নিশ্চয়ই আল্লাহ কোনো বান্দাকে তার প্রথম পাপের কারণে এভাবে মানুষের সামনে সোপর্দ করেন না।"— হযরত উমর (রা.) [মুসনাদুল ফারুক লি-ইবনে কাছির]
এক চোর যখন খলিফা উমর (রা.)-এর দরবারে ধরা পড়ে দাবি করেছিল যে সে জীবনে প্রথমবার চুরি করেছে, তখন আমীরুল মুমিনীন এই ঐতিহাসিক কথাটি বলেছিলেন। পরে প্রমাণিত হয়েছিল যে লোকটা আগেও বহুবার চুরি করেছিল।

এই উক্তিটি আমাদের এক বিরাট বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। আমরা অনেক সময় ভাবি—আমি খুব চালাক, আমার গোপন গুনাহগুলো কেউ দেখছে না, বা আমি খুব সুন্দরভাবে নিজের ভুলগুলো আড়াল করতে পারছি। কিন্তু সত্যি বলতে, এটা আমাদের কোনো কৃতিত্ব নয়। এটা সম্পূর্ণ মহান আল্লাহর 'আস-সাত্তার' (দোষ গোপনকারী) গুণের কারণে।

তিনি দয়া করে আমাদের প্রথম ভুলগুলো, প্রথম গুনাহগুলো মানুষের সামনে আনেন না। আমাদের তওবা করার সুযোগ দেন। কিন্তু মানুষ যখন বারবার একই ভুল করতে থাকে, গুনাহকে অভ্যাস বানিয়ে ফেলে এবং অহংকারী হয়ে ওঠে, তখন আল্লাহ সেই আড়াল বা পর্দা সরিয়ে নেন।

মহান আল্লাহ আমাদেরকে সীমালঙ্ঘন থেকে হেফাজত করুন।
সংগৃহীত

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Riyadh
Dhaka
11564