Silver Bridge
08/01/2026
অর্চার্ড পয়েন্টসহ সারা বাংলাদেশে মোবাইল দোকান বন্ধ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা
প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা ও সম্মানিত ক্রেতাবৃন্দ,
অর্চার্ড পয়েন্টসহ সারা বাংলাদেশে মোবাইল দোকান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে কেউ দয়া করে বিভ্রান্ত হবেন না।
এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিগত স্বার্থে নয়—
বরং আমাদের, আপনার এবং সমগ্র মোবাইল ব্যবসা সেক্টরের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা বিবেচনা করেই নেওয়া হয়েছে।
অবৈধ NEIR সিস্টেম, ফিচার পার্ক ও বাজারের অনিয়মের কারণে মোবাইল ব্যবসা আজ চরম সংকটে। এই সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে Complete Shutdown কর্মসূচিতে অংশ নিয়েছি।
আমরা বিনীতভাবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই—
দ্রুত সময়ের মধ্যে অবৈধ NEIR বন্ধ করে মোবাইল ব্যবসাকে স্বাভাবিক ও সুশৃঙ্খল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
এই আন্দোলন কারও বিরুদ্ধে নয়,
এটি ন্যায্য অধিকার ও সুষ্ঠু ব্যবসা পরিবেশ প্রতিষ্ঠার জন্য।
আপনার সহযোগিতা ও সমর্থনই আমাদের শক্তি।
এক থাকলে শক্তি, ঐক্যেই সমাধান।
29/11/2025
প্রিয় দেশবাসী,
আজ মোবাইল ব্যবসায়ীদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নিচ্ছি।
এ কারণে দেশের সব মোবাইল দোকান বন্ধ থাকবে।
আমাদের দাবি খুবই স্পষ্ট ও যুক্তিসঙ্গত—
- আমরা NEIR-এর পক্ষে
- আমরা বৈধভাবে ট্যাক্স দিয়ে ব্যবসার পক্ষে
- আমরা যৌক্তিক ট্যাক্স কাঠামো পুনর্নির্ধারণের পক্ষে
- আমরা স্বচ্ছ আমদানিনীতির পক্ষে
আমরা চ্যালেঞ্জ বা সংঘর্ষ চাই না, আমরা চাই সংলাপ। সরকার যেন সঠিক তথ্য জানতে পারে এবং ব্যবসায়ী–ভোক্তা উভয়ের স্বার্থে দ্রুত সমাধান নেয়। এজন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সমাধানের জন্য গোল টেবিলে বসতেই হবে।
ট্যাক্সের বৈষম্য দূর করে,আমদানির নীতিমালা সংস্কার করে সবাইকে ট্যাক্সের আওতায় এনে বৈধভাবে ব্যবসা করার সুযোগ করে দেয়া হোক।
ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থে সারাদেশে আগামীকাল শান্তিপূর্ণ মানববন্ধন।
স্থান: পান্থপথ-কাওরানবাজার হয়ে পরিবাগ ব্রিজ পর্যন্ত
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1205
Opening Hours
| Monday | 09:00 - 20:35 |
| Wednesday | 09:00 - 20:30 |
| Thursday | 09:00 - 20:30 |
| Friday | 09:00 - 20:30 |
| Saturday | 10:00 - 20:30 |