Bacic Electronics knowledge
05/07/2023
শুরু হয়ে গেছে ইলেক্ট্রিশিয়ান লাইসেন্সের আবেদন ।।
18/05/2023
(প্রশ্নঃ - ১)সিলিং ফ্যানের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল চেনার উপায় কি?
উত্তরঃসিলিং ফ্যানের স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল চেনার উপায় হলঃ
স্টার্টিং কয়েল এর রেজিষ্ট্যান্স বেশি এবং রানিং কয়েল এর রেজিষ্ট্যান্স কম থাকে।
(প্রশ্নঃ - ২)সিলিং ফ্যানের রেগুলেটর কোথায় এবং কিভাবে সংযোগ করা হয়?
উত্তরঃসিলিং ফ্যানের রেগুলেটর সুইচের আউটপুটে সিরিজে সংযোগ করা হয়।
(প্রশ্নঃ - ৩)সিলিং ফ্যানে ক্যাপাসিটরের কাজ কী?
সিলিং ফ্যানে ক্যাপাসিটরের কাজ হলোঃ
স্টার্টিং টর্ক উৎপন্ন করে মোটরকে একই দিকে সুষম গতিতে ঘুরানো।
(প্রশ্নঃ - ৪)সিলিং ফ্যান কী?
উত্তরঃসিলিং ফ্যান একটি সিংগেল ফেজ ইন্ডাকশন মোটর। যার শ্যাফেটর সাথে ব্লেড বা পাখা লাগানো থাকে। ছাদ বা সিলিং হতে এ ফ্যান ঝুলানো হয় বলে একে সিলিং ফ্যান বলা হয়।
(প্রশ্নঃ - ৫)SWG এর পূর্ণ নাম কি?
উত্তরঃSWG এর পূর্ণ নাম হল- Standard Wire Gauge.
(প্রশ্নঃ - ৬)সুইচ কোন তারে লাগাতে হয়?
উত্তরঃসুইচ ফেজ বা লাইন তারে লাগাতে হয়।
(প্রশ্নঃ - ৭)সুইচ কি ধরনের ডিভাইস?
উত্তরঃসুইচ এক ধরনের কন্ট্রোলিং ডিভাইস।
(প্রশ্নঃ - ৮)টু পিন প্লাগ এর কোন পিন এ আর্থিং লাগানো হয়?
উত্তরঃটু-পিন প্লাগে আর্থিং লাগানো হয় না। টু-পিন প্লাগে দুইটি পিন থাকে। একটিতে ফেজ এবং আরেকটিতে নিউট্রাল লাগানো হয়।
(প্রশ্নঃ - ৯)চোক কয়েল কি এবং এর কাজ কি?
উত্তরঃযে কয়েল এর সাহায্যে, কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু ভোল্টেজ ঠিক রাখা হয় তাকে চোক কয়েল বলে।
এটিকে ইন্ডাক্টর কয়েল ও বলা যায়, এর মাধ্যমে AC কারেন্ট নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত টিউবলাইটে এর ব্যবহার হয়।
(প্রশ্নঃ - ১০)থ্রি-পিন প্লাগ এর একটি পিন মোটা ও লম্বা হয় কেন?
উত্তরঃথ্রি-পিন প্লাগ এর মোটা ও লম্বা পিনটি হল আর্থিং এর পিন। যখন আপনি প্লাগটি সকেটে ঢুকাবেন তখন যেন আর্থ পিনটি সকেটের আর্থ পোর্টের সাথে সবার আগে সংযোগ পায়, আবার যখন খুলবেন তখন যেনো সবার শেষে আর্থ পিনটির সংযোগ বিচ্ছিন্ন হয়, এটি নিশ্চিত করার জন্য মূলত তৃতীয় পিনটি লম্বা রাখা হয়। যার ফলে জমে থাকা স্থির তড়িৎ সহজেই মাটিতে চলে যায়।
(প্রশ্নঃ - ১১)বাসা বাড়িতে কি ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উত্তরঃবাসা বাড়িতে সাধারণত MCB, RCCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে।
Plz support me and my page
# Bacic electronic
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Dhaka