Aide Info
06/11/2025
19/05/2025
কয়েকদিন ধরে মাইগ্রেনের ব্যথার জন্য বাসা হাসপাতাল করছি , আজকে স্কয়ার হাসপাতাল থেকে ফেরার সময় রিক্সা নিলাম , ছিপছিপে গড়নের ১৯/২০ বছরের একটা ছেলের পায়ে টানা রিক্সাতে উঠলাম , উঠেই চালানো দেখে বুঝলাম নতুন ! জিজ্ঞেস করলাম কতদিন চালাও ভাইয়া , বললো আমি ১৫ দিন হলো ঢাকায় আসছি ! বললাম ভাইয়া সাবধানে চালাও হাসপাতাল থেকে আসলাম আবার হাসপাতালে পাঠায় দিও না ! বললো আপু আমি চালাতে পারি শুধু একটু দেখায় নিয়েন। আমি সাধারণত সব শ্রেণী বিশেষ করে সব পেশার মানুষের সাথে কথা বলতে খুব পছন্দ করি , তাদের কাজ , জীবনযাত্রা সম্পর্কে জানতে চেষ্টা করি। তো কথায় কথায় ছেলেটা বললো সে ২ মাস ঢাকা শহরে রিক্সা চালাবে তারপর কিছু টাকা হলে সে বগুড়ার দই এর ব্যবসা করবে , ঢাকায় আসার পর সে কয়েকদিন একটা বেকারিতে কাজ করেছে সেখানে বগুড়ার দই পাওয়া যায় , সে ওই সোর্স টা চিনে গেছে তাই এই সিদ্ধান্ত ! আমি বললাম এই যে এক এক সময় এক রকম কাজ করো বার বার পেশা বদলাও সমস্যা হয়না ? আমাকে অবাক করে দিয়ে বললো 'আপু সমস্যা তো আপনাদের মতন মানুষের ! আমাদের সমস্যা হয় না ! সমস্যা হলো আপনাদের মতন শিক্ষিত মানুষের ! আপনারা না খায়া মইরা গেলেও হুট্ কইরা রাস্তায় নাইমা আয়রুজি করতে পারবেন না ! আপনার পকেটে টেকা থাকুক না থাকুক আপনারা লুঙ্গি পইড়া নামতে পারবেন না ! আমাগো কোনো সমস্যা নাই কামেরও অভাব নাই ! যেকোনো কাম করলেই টেকা ! ' আমি বাকি রাস্তা ভাবলাম সত্যিইতো ! আমি তো আজকে সরকারি হাসপাতালে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারতাম কিন্তু ঐযে ভদ্দরলোকের তকমা লেগে গেছে , ময়লা গরম সিরিয়াল এইসব এর থেকে বাঁচতে দামি হাসপাতালে যাচ্ছি ! লাভ হচ্ছে না জেনেও চাকরি ছেড়ে ভ্যানে করে সবজি বিক্রি করতে পারছি না ! ছোট বেলায় শুনতাম শিক্ষা আমাকে মুক্তি দেবে , এখন দেখছি শিক্ষা আমাকে অদৃশ্য এক শেকলে বন্দি করে দিয়েছে !
Copy from Maghla Sharmin
13/05/2025
১৯৪৫ সাল...
...যুদ্ধবিধ্বস্ত জাপান।
এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে। একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন, "লাশটা পিঠ থেকে ফেলে দাও, ওটা অনেক ভারী।"
কিশোরটি সঙ্গে সঙ্গে দৃঢ় স্বরে জবাব দিল, "সে ভারী নয়, সে আমার ভাই!" আর্মি অফিসারের কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে। এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এই ঘটনা নিমেষে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে। সেই থেকে ছবিটি হয়ে ওঠে দেশটির ঐক্যের প্রতীক। ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান: "সে বোঝা নয়, সে আমার ভাই/বোন।" (He’s not a burden, he’s my brother/sister.)
আপনার ভাই বা বোন যদি পড়ে যায়, তাকে উঠান। যদি তার সামর্থ্য না থাকে, যদি সে দুর্বল হয়, তার পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে, তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে, আপনি তাকে আপনার পিঠে তুলে নিন। কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন।
(c)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1230