M-Audiofx

M-Audiofx

Share

03/01/2026

বর্তমানে NEIR (National Equipment Identity Register) নিয়ে অনেকের নানা ধরনের সমস্যার কথা শোনা যাচ্ছে।
কারও নামে অতিরিক্ত ডিভাইস রেজিস্টার্ড,
কারও রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যা হচ্ছে,
আবার কেউ ভুল করে ডিভাইস ডি-রেজিস্টার করে ফেলেছেন।

এই পোস্টে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সহজ সমাধান তুলে ধরা হলো।

🔹 ১. যাদের রেজিস্ট্রেশনে “Document Failed” দেখাচ্ছে

যাদের এই সমস্যা আসছে, তারা Smart NID দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না।
এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে Old NID-এর শেষ ৪ ডিজিট।

Old NID-এর শেষ ৪ ডিজিট কোথায় পাবেন?
👉 আপনার নতুন Smart NID-এর পেছনের বারকোড স্ক্যান করুন।
👉 সেখানে যে নম্বরটি পাবেন, তার মধ্যে জন্মতারিখের আগের ১৭টি সংখ্যা হলো আপনার Old NID নম্বর।
👉 সেখান থেকেই শেষ ৪ ডিজিট ব্যবহার করতে পারবেন।

🔹 ২. আপনার NID-তে অনেক IMEI যুক্ত হয়ে আছে কেন?

আপনি যদি জীবনে কখনো (এমনকি ৬/৭ বছর আগেও) কোনো ফোনে মাত্র ১ মিনিটের জন্য হলেও সিম ব্যবহার করে থাকেন,
তাহলে সেই ফোনটি আপনার নামেই রেজিস্টার হয়ে যেতে পারে । এবং সবচেয়ে বেশি ওল্ড ডিভাইস গুলি এই ডিসেম্বরে এড হয়েছে।

স্বাভাবিকভাবেই ৫–৬ বছর আগের কথা কারও মনে থাকা সম্ভব না।
কিন্তু চিন্তার কিছু নেই, এরও সমাধান আছে।

🔹 ৩. IMEI থেকে ফোনের মডেল বের করবেন যেভাবে

1️⃣ NEIR থেকে IMEI নম্বর কপি করুন
2️⃣ গুগলে গিয়ে imei .info ওয়েবসাইটে ঢুকুন
3️⃣ সেখানে IMEI বসিয়ে ফোনের মডেল চেক করুন

মডেল দেখলেই আপনার মনে পড়বে—
কখন, কোন সময়, কোন ফোনে আপনি সিম ব্যবহার করেছিলেন।

🔹 ৪. যদি IMEI নম্বর ১৪ ডিজিটের হয় (শেষ সংখ্যা না থাকে)

NEIR অনেক সময় IMEI-এর শেষ ডিজিট দেখায় না।

এক্ষেত্রে করণীয়👇
👉 imei .info সাইটে প্রথম ১৪টি ডিজিট বসান
👉 শেষে ০ থেকে ৯ পর্যন্ত একে একে চেষ্টা করুন
👉 দেখবেন, মাত্র একটিই গ্রহণ করবে, বাকিগুলো করবে না

কারণ IMEI নম্বরের শেষ ডিজিটটি ইউনিক হয় এবং ০–৯ এর মধ্যেই থাকে।

🔹 ৫. অপ্রয়োজনীয় ডিভাইস ডি-রেজিস্টার করুন

এখন আপনি সহজেই বুঝতে পারবেন—
✔ কোন ফোন আর আপনার কাছে নেই
✔ কোনটা নষ্ট হয়েছে
✔ কোনটা বিক্রি করে দিয়েছেন

👉 এসব ডিভাইস ডি-রেজিস্টার করে দিন।

🔹 শেষ কথা

সবকিছু না বুঝে শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই।
আগে NEIR সিস্টেম কীভাবে কাজ করে তা বুঝুন,
নিজে সচেতন হন,
এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করুন।

10/05/2025

📢 Meta-এর নতুন ফিচার একেবারে গেমচেঞ্জার।

এখন Facebook Ads ট্র্যাকিং হবে আরো স্মার্ট—Ads Manager-এ যুক্ত হয়েছে "URL Parameters" সেকশন, যা দিয়ে UTM কোড অ্যাড করা যাবে অনেক সহজে।

🆕 এই ফিচার দিয়ে আপনি পারবেন:
🔗 লিঙ্কে ডিরেক্ট UTM কোড বসিয়ে ট্র্যাক করতে
📊 কোন অ্যাড বা ক্যাম্পেইন কনভার্সন আনছে সেটা একদম ক্লিয়ারলি বুঝতে
📍 কোন অডিয়েন্স/টার্গেটিং কাজ করছে, কোনটা নয়

⚡️ Cool part is Meta এখন অটোমেটিক UTM সাজেশন দিচ্ছে—মানে ম্যানুয়ালি বানাতে হবে না!

🎯 ফুল বেনিফিট:
✅ ডেটা-ড্রিভেন ডিসিশন নিতে পারবেন
✅ Google Analytics-এ ক্লিন রিপোর্ট
✅ ক্লায়েন্ট বা বসকে স্মার্টলি শো করতে পারবেন প্রোগ্রেস

📌 Pro টিপস:
→ এড চালানোর পাশাপাশি এখন থেকে ট্র্যাকিং মাস্টার হতে হবে
→ Shopify, WordPress, GA—সবার সাথে কাজ করে এই কোড
→ যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন বা ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, তাদের জন্য এটা must-know স্কিল।

05/04/2025

আমাদের প্রফেশনাল ডিজিটাল সার্ভিসসমূহ এক নজরে!

আপনার ব্র্যান্ড বা পেইজকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমরা নিয়ে এসেছি আধুনিক ও কার্যকর ডিজিটাল সার্ভিস:

✅ পেজ লাইক + ফলোয়ারস বাড়ানো
✅ প্রফেশনাল বুস্টিং সার্ভিস

📣 গুগল নলেজ প্যানেল তৈরি
📣 মিউজিক ডিস্ট্রিবিউশন
(Spotify, Apple Music, YouTube সহ)
📣 ইউটিউব, স্পটিফাই ও অ্যাপল
মিউজিকে আর্টিস্ট ভেরিফিকেশন

✅ ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন
✅ আকর্ষণীয় প্রোডাক্ট পোস্টার ডিজাইন
✅ ভিডিও এডিটিং (সোশ্যাল মিডিয়া/ইউটিউব উপযোগী)

✅ থাম্বনেইল ডিজাইন
✅ ইউটিউব SEO সার্ভিস
✅ BIN ও TIN সার্টিফিকেট প্রসেসিং

এছাড়াও সোশ্যাল মিডিয়া বিষয়ক আরও অনেক সার্ভিস আমরা দিয়ে থাকি।
বিশ্বাসযোগ্যতা, দ্রুততা এবং গুণগতমান—এই তিন মূলনীতির উপর আমরা কাজ করি।

সার্ভিস নিতে ইনবক্স করুন বা কমেন্ট করুন।
আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ!

29/06/2023

ত্যাগ ও উৎসর্গের মহিমা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের জীবনে। সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা। শুভেচ্ছান্তে..... M-Audiofx

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

M-audiofx Studio
Dhaka
1340