Behind the Techz
30/04/2026
গুগল জেমিনাইয়ের এপ্রিলের নতুন আপডেটটি এর ব্যবহারকারীদের জন্য দারুণ খবর। এখন থেকে জেমিনাই আর কেবল একটি সাধারণ চ্যাটবট নয় (আগেও সাধারণ ছিলো না), বরং এখন থেকে আপনার ব্যক্তিগত কাজের ফাইল মেকার। চ্যাটের ভেতরেই এখন সরাসরি ফাইল তৈরি করার সুবিধা যোগ করা হয়েছে, যা আমাদের প্রতিদিনের কাজকে অনেক সহজ করে দেবে।
সহজ ভাষায় বললে, এখন আপনি জেমিনাইকে দিয়েই সরাসরি আপনার প্রয়োজনীয় যেকোনো ফর্ম্যাটে টেক্সট ফাইল তৈরি করে নিতে পারবেন। আর এর জন্য আপনাকে আলাদা করে গুগল ডকস বা মাইক্রোসফট অফিসে গিয়ে কপি-পেস্ট করার ঝামেলা পোহাতে হবে না।
আপনি শুধু বলবেন আপনার কী প্রয়োজন, জেমিনাই সরাসরি ডাউনলোড করার মতো ফাইল হিসেবে তৈরি করে দিবে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপার বা অফিসের চাকুরিজীবী সবার জন্যই এটি এক ইউজফুল ইন্টিগ্রেশন। গুগল মূলত চাচ্ছে আপনার আইডিয়াগুলোকে একটি পূর্ণাঙ্গ ফাইলে রূপান্তর করার সব কাজ যেন চ্যাটবক্সের ভেতরেই শেষ হয়ে যায়।
Click here to claim your Sponsored Listing.