SORT TIME

SORT TIME

Share

29/12/2025
13/12/2025

আল্লাহ সব দেখছে

মিষ্টি সকাল

12/12/2025

হে প্রভু,
তুমি তো জানো—সমস্ত দুনিয়ার মানুষের অন্তরের খবর, কে কি চায়, কার বুকের ভেতর কোন আশা-আকাঙ্ক্ষা জ্বলে, কার কোন চাওয়া অপূর্ণ রয়ে গেছে সব তোমারই জানা।
তেমনি আমার মনটাও তুমি তো দেখো… আমার চাওয়া, আমার ব্যথা, আমার না-পাওয়ার অস্থিরতা—সবই তো তোমার সামনে খোলা বইয়ের মতো।
তাহলে কেন যেন মনে হয়… তুমি দেখেও না দেখার ভান করো?
নাকি আমি-ই বুঝতে পারি না কোনটা তোমার পরীক্ষা আর কোনটা আমার ভুল?

আমি জানি না মানুষ মানুষের কাছে কিভাবে প্রিয় হয়…
জানি না কেন আমি কারো কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারি না।
হয়তো আমার কথা বলার ভুল…
হয়তো তাকানোর ভঙ্গিমা…
হয়তো আমার না বলা কষ্টগুলোই আমাকে দূরে ঠেলে রাখে।

হে আল্লাহ,
আমি আর পারছি না…
জীবনের নিঃশ্বাসগুলো কখন যে ভারী হয়ে উঠেছে, জানি না।
প্রতিটা দিনের ভেতর অদ্ভুত এক হাহাকার,
প্রতিটা রাতের ভেতর যন্ত্রণার শূন্যতা।
কত চাওয়া অপূর্ণ, কত আশা মরে গেছে নিজের অজান্তেই…

তবু একমাত্র তুমি—
তুমিই পারো এই দুঃখের পথ থেকে আমাকে হেদায়েতের আলো দেখাতে,
তুমিই পারো আমার ক্লান্ত হৃদয়টাকে শান্তির ছায়া দিতে।
হে প্রভু, দয়া করে আমাকে সাহায্য করো…
আমি সত্যিই খুব ক্লান্ত।
আমি সত্যিই আর একা পারছি না।

তারিকুল ইসলাম

03/12/2025

⚖️💔 অন্যের ক্ষতি করে কেউ নিজের ভবিষ্যৎ গড়তে পারে না।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Gaibandha
Dhaka
570