Niloy Mahmud Blog

Niloy Mahmud Blog

Share

05/09/2024

স্বাধীনতার আজ ১ মাস পূর্ন হলো ১মাস আগে আজকের এই দিনে সকাল বেলা যখান বাসা থেকে বের হবো (সকাল৯টা) আমার ওয়ালেট থেকে কিছু টাকা এবং এন,আই,ডি কার্ড আর মোবাইল টা নিয়ে বের হয়েছিলাম, আর আমার ওয়াইফ কে আমার ক্রেডিট কার্ড আর ডেভিট কার্ডের পাসওার্ড দিয়ে বলেছিলাম বেচে ফিরলে আবার দেখা হবে। নিজেদের খেয়াল রেখো, আল্লাহর কাছে সোপর্দ তমাদের, বউ আমার কথা শুনে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকেছে শুধু। আমরা ৪ ভাই, ঢাকা তে, আর এক বোন আর এক ভাই ছিলো বরিশালে আন্দোলন রত। যদিও ছোট ভাই আগস্টের ৫তারিখ সকাল বেলা বনানী থানার পুলিশ কর্তিক গ্রেফতার হয়েছিলো। (পরে অবশ্য মহিলা পালানোর সাথে সাথে ওদের ছেড়ে দেয় পুলিশ)
৫ই আগস্ট আন্দোলন রত অবস্থায় বেশ কয়েক বার কালেমা পরেছিলাম, প্রতিটা মুহুর্ত মনে হয়েছিল এই বুঝি একটা বুলেট এসে আমার বুক ভেদ করে চলে যাবে। ওই দিনের ভয়ানোক মুহুর্ত গুলির ছবি তোলার মত অবস্থায় ছিলাম না, নিচের এই ছবিটা আমার থেকে ঠিক ১০০মিটার দুরের আমি নিজেই তুলেছিলাম। এর কয়েক ঘন্টা পরে দেশ ২য় বারের মত স্বাধীন হলো দেশ আলহামদুলিল্লাহ্‌।
যারা এই স্বাধীনতার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলো আল্লাহ্‌ তাদের এই ত্যাগকে কবুল করে শহীদের মর্যাদা দান করুক আমিন। আর যারা এই যুদ্ধে পঙ্গুত্ব বরন করলো তাদের আল্লাহ্‌ ধৈর্য দান করুক এবং তাদের এই ত্যাগের উত্তম বিনিময় দুনিয়া এবং আখেরাতে আল্লাহ্‌ দান করুক।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

42, Kamal Ataturk Avenue IQBAL Center Banani
Dhaka
1213