Learn with Amir
দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বাংলা অনুবাদ ক্লাস
05/10/2024
ছোট থেকে ইংরেজি পড়েও ইংরেজিতে কথা বলতে না পারা, হাজার হাজার ভোকাবুলারি পড়েও ইংরেজিতে সেন্টেন্স বানাতে না পারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইংরেজি শেখার যেই প্রসেস সেখানেই ভুল ছিলো। হাই স্কুলে থাকতে ব্যাগভর্তি বই ছিলো। সেখানে নিশ্চয়ই গ্রামার বইটাও ছিলো।যদিও বলা হয় বই আমাদের পরম বন্ধু। কিন্তু বিপদেই বন্ধুর আসল পরিচয় হওয়া সত্ত্বেও আমাদের গ্রামার বই নামক বন্ধু কি আমাদের কাজে লাগছে? আপনার কি অস্বস্তি হয় যখন আপনাকে একটি পেপার ও পেন ধরিয়ে দিয়ে বলা হয় নির্দিষ্ট টপিকের উপর কিছু লিখতে?
আপনি কি প্যারা খান যখন অফিসে গিয়ে কলিগদের সাথে ইংরেজিতে কথা বলতে হয়? আত্মবিশ্বাসে চিড় ধরে যায় কি যখন আপনি দেখেন ছোটবেলাই যেসব রুলস পড়েছিলেন তা মনে করতে গিয়ে যেন খানিকটা হোচট খাচ্ছেন? এমনটা হওয়াই স্বাভাবিক৷ কারণ সঠিক পদ্ধতিতে গ্রামার, ভোক্যাবস না শিখলে এসব সমস্যায় পড়তেই হবে। আর আপনাদের সমস্যা কিছুটা হলেও লাঘব করতেই কিন্তু কাজ করে যাচ্ছি আমি। গ্রামার শিখতে হয় কন্টেক্সট ধরে ধরে। বড় বড় আর্টিকেল দেখলে ভরকে যাওয়ার দিন শেষ হয়ে যাবে যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন। বড় কোনো ইংরেজি বাক্য দেখলে এটা পড়তে গিয়ে থেমে যেতে হবে না যদি আপনি আমাদের ক্লাসগুলো বুঝে থাকেন। যখন আপনি কন্টেক্সট ব্যাইজড গ্রামার বুঝবেন, তখন হাজার হাজার রুলস না পড়লেও চলবে। আমার জন্য দুয়া করবেন যেন আপনাদেরকে কিছু দিতে পারি যা আমি শিখেছি তার থেকে।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
3546