Association for Humanity Development and Enlightenment

Association for Humanity Development and Enlightenment

Share

12/04/2026

মানব উন্নয়ন ও আলোকিত করন সংঘ এর পক্ষ থেকে শীত বস্তু বিতরণ ২০২৪

01/04/2026

আমার ৮ জনের সংসার। বাবা মা অসুস্থ্য শ্রবণ প্রতিবন্ধী! ঢাকায় নির্মাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করি। পরিবারের দুঃখ কষ্ট ভুলতে ভিডিও করি। আমি সাংবাদিক না। আপনারা সাংবাদিকরা নারায়ণপুরে (কুড়িগ্রাম) আসেন না, আমাদের এলাকার নিউজ করেন না। আপনাদের এখানে আনার জন্য আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ। আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে ট্রোল করেন এতে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক।'

তাইজুল ভাই, আপনি যেভাবে সত্য তুলে ধরেন সরল সাহসে তা বোঝার ক্ষমতা এসি রুমে বসা বাবুদের নেই। অল্প টাকার মোবাইল ক্যামেরার লেন্সে আপনি দেখিয়েছেন সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া অনিয়মের প্রতিদিনের গল্প।

অনিয়ম, দুর্ভোগ আর ভোগান্তি দেখে কুড়িগ্রামের এম.পি বা স্থানীয় চেয়ারম্যানদের চোখ কপালে ওঠার বদলে চলছে দেশ জুড়ে তামাশা আর ট্রল! কি নিষ্ঠুর এই দেশের মানুষ।

তাজু ভাই নাগরিক বা স্বাধীন সাংবাদিকতা করছেন, কাউকে জোর করে কি গিলে খাওয়াচ্ছেন? বিরক্ত লাগলে কনটেন্ট স্কিপ করেন, দেইখেন না। তিনি চান, 'তার কনটেন্টের মাধ্যমে প্রশাসন ব্যবস্থা নিক, মানুষের দুর্ভোগ ও যন্ত্রণা প্রশমিত হোক।' এই চাওয়া পবিত্র, নাগরিক অধিকার।

আঞ্চলিক ভাষায় সুন্দর করে তুলে ধরেন বাস্তবতার চিত্র। তার ভিডিও'তে উঠে আসে মানুষ, সড়ক, নদী, পশুর দুর্ভোগ, প্রাকৃতিক দুর্যোগ। অভাবী পরিবারের অল্প শিক্ষিত তাইজুল ভাই, যিনি বেখাপ্পা পরিপাটি হয়ে দাঁড়িয়ে যান ক্যামেরার সামনে, এই সাহস ঢাকায় থাকা প্রতিষ্ঠিত টিভি/পত্রিকা/অনলাইনের কোন সাংবাদিকের নাই!

তাকে ভালোবাসুন, তার এলাকার উন্নয়নে কাজ করুন। নিজের জন্য না, এলাকার ভালো হোক - এই চাওয়া তাইজুল ভাইয়ের। খুব সিম্পল চাওয়া, পূরণ হোক।

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

Jhinaigati
Dhaka
2111