Lecture boy

Lecture boy

Share

19/05/2023

একটা মানবিক আবেদন...

আপনারা যারা আম, লিচু, কাঠাল, জাম খাবেন,
খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে শুকিয়ে একটি কাগজে মুড়ে রেখে দিন।
যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নিবে। যদি এদের মধ্যে একটা গাছও বেচেঁ থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার।
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজ রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে।
যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়।।

তাছাড়া ও এই গাছ হতে যাঁরা ফল খাবে বা ব্যাবহার করবে আপনার জন্য থাকবে নেকি ও সওয়াব ইন শা আল্লাহ🌹🌹

collected

18/05/2023

পৃথিবীতে তারাই ভালো থাকে যারা সময়ের কাজ সময়ে করে।

বাকিরা তো আফসোস করেই দিন পার করে দেয়।
আমার এটা নেই ওটা নেই!
আমাকে দিয়ে কিচ্ছু হবে না,আমি কিছুই পারিনা!
আমার জীবনে অনেক সমস্যা,আমি হতাশ!
আমি পড়ি ঠিকই কিন্তু পড়া মনে রাখতে পারি না!
এক্সাম দিলাম তবে জানি এক্সাম ভালো হয়নি!
আমার কিছুই ভালো লাগেনা!
জীবনে কিছুই করতে পারলাম না!

একচুয়েলি এ সমস্ত কথাগুলো সেসব ব্যক্তিরাই বলে,
যারা নিজের লাইফ নিয়ে সিরিয়াস নয়, যারা নিজেকে এখনো উপলব্ধি করতে পারেনি, তারা সময়ের কাজ সময়ে করতে পারে না বিধায় তাদের জীবনে সমস্যার শেষ নেই।

তুমিও যদি এরকম আফসোস করে দিন পার করে দাও,
তাহলে তোমার উচিত হবে এখন থেকে নিজের লাইফস্টাইল পরিবর্তন করা। তুমি ভুল ভাবে জীবন যাপন করতেছো, তাই তোমার জীবনের সমস্যা শেষ নেই।

লাস্ট অফ অল!
সময়ের কাজ সময়ে করতে শিখো। Take Care 🥀

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

DhakaDhaka
Dhaka