BongoPiran Modest World

BongoPiran Modest World

Share

Photos from BongoPiran Modest World's post 09/04/2026

স্কুলজীবনে একদিন রাস্তার পাশে একটা বেড়ালকে পড়ে থাকতে দেখেছিলাম। গলায় একটা ঝুনঝুনি দেয়া। সম্ভবত এক্সিডেন্ট করেছে, খুড়িয়ে খুড়িয়ে হাঁটছে আবার বসে পড়ছে। আমি আবার বেড়াল মারাত্মক ভয় পেতাম। কিন্তু ওর অবস্থা দেখে মনে হলো আমার হেল্প করা উচিত। কীভাবে হেল্প করব সেটা বুঝতে পারছিলাম না। ভাসা ভাসা মনে পড়লো একটা ক্লিনিকের কথা শুনেছিলাম এলাকার, যেখানে পশুপাখির চিকিৎসা করা হয়। আমার এক বন্ধু সম্ভবত ওর কুকুরটাকে নিয়ে যেতো ওই ক্লিনিকে। আমি সাহস করে বেড়ালটার কাছে গিয়ে কোলে তুলে নিতে গেলাম, আসতেই চাইলোনা। উলটো আমাকে আঁচড়েকামড়ে দেয় এমন অবস্থা। ভয়ে পিছিয়ে গেলাম। দূর থেকেই দেখার চেষ্টা করলাম পায়ে কোনো ক্ষত আছে কীনা। দেখলাম, নেই। মেবি ক্ষত হওয়ার মতো ব্যথা পায়নি। কী করি এখন। বাসায় ফিরতে দেরি হয়ে যাচ্ছিলো। মায়ের বিখ্যাত বকুনি না শোনার জন্য দৌঁড় লাগালাম বাসার দিকে। সেদিন বাসায় মাংস এসেছে। আমি চুপিচুপি রান্নাঘর থেকে কিছু মাংস সরিয়ে ফেলে সেদ্ধ করলাম আর এক ছুটে চলে গেলাম বেড়ালটার কাছে। বেড়ালটা এখনো আছে। শুয়ে, চুপচাপ কী যেন দেখছে। দেখেই বোঝা যায়, কাহিল হয়ে আছে। ওকে মাংস দিলাম দূর থেকে। কিছুক্ষণ পর এসে খাওয়া শুরু করলো। হালকা সেদ্ধ মাংসগুলো বেশ আরাম করে খেলো। এভাবে বেশ কয়েকদিন ওকে খাওয়ানোর পর একদিন শুনলাম কে যেন ওকে নিয়েছে।

একটা লাল গাড়ি থেকে এমন সবুজ জামা পরা ছোট্ট বাচ্চা মেয়ে এসে ওকে আদর করে নিয়ে গিয়েছে। কেন জানিনা সেদিন একটু ঈর্ষা ই হচ্ছিলো। আবার মনে হচ্ছিলো সেই সবুজ জামা পরা মেয়েটা কোনো রাজকন্যা।

রাজকন্যার থিমের সেই জামা আমি বড়বেলায় এসে স্টক করেছি, রাজকন্যার যদি গল্পটা মনে পড়ে আমার সাথে যোগাযোগ করো। আমি তোমার বেড়ালটাকে খুব মিস করি।

Want your business to be the top-listed Clothing Store in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Shimanto Shambhar, Dhanmondi-2, Level-3, Shop No. 3074-3075
Dhaka
1205