Sakib Rayhan
24/06/2026
- || মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা যে সত্যিকারের অর্থেই টিকে থাকার চেষ্টা করে তার সবচেয়ে বড় প্রমাণ অন্যেরা হাজার হাজার বছর ধরে একই প্রক্রিয়ায় জীবন যাপন করে আসছে। একই নিয়মের মধ্যে থেকে নিজ সমাজকে চালিয়ে নিয়ে যাচ্ছে। যতটুকু পরিবর্তন এসেছে সেটি হচ্ছে প্রকৃতি ও মানব সৃষ্ট পরিবর্তনের সাথে নিজেদেরকে অভিযোজিত করার মাধ্যমে।
অন্যদিকে মানুষ নিজ সমাজকে পরিবর্তন করেছে টিকে থাকার জন্যে না এমনকি অভিযোজনের জন্যেও তেমনভাবে না। শুধুমাত্র নিজেদেরকে প্রকৃতির উপর নির্ভর না রেখে কৃত্রিম ব্যবস্থার মাধ্যমে নিজ শাসন চালু করার চেষ্টায়। এটাকেই আমরা টেকনোলোজি বলি। এবার স্পষ্ট করে বললে দাঁড়ায়, মানুষ কাল্পনিক টিকে থাকার জন্যে যে পদ্ধতি অবলম্বন করেছে সেটাতে অন্যান্য প্রাণীর টিকে থাকাই কষ্টকর হয়ে গেছে। মানুষ যদি প্রকৃতির অন্যান্য প্রানিদেরকে সাথে নিয়ে এই টিকে থাকার সংগ্রামটা চালিয়ে যেত তাহলে হয়তো হাজার হাজার প্রজাতির প্রাণী বিলুপ্ত হতো না বা আমাদের মাঝে এত হানাহানিও থাকতো না।
আমরা যে জায়গাটাতে ভুল করি সেটা হচ্ছে আমাদের টিকে থাকাকে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টার সাথে মিশিয়ে ফেলি। আমরা যেখানে কাজ করছি বা যে জায়গাটাতে বসবাস করছি সে জায়গাটাকে কেবল আঁকড়ে ধরছি না। অর্থাৎ শুধুমাত্র নিজের কাজকে প্রয়োজনীয় হিসেবে উপস্থাপন করছি না বরং নিজের কাজ বা নিজের চিন্তা বা নিজের মতবাদকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করে নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে চাচ্ছি। আর আমাদের এই আরও উঁচুতে যাওয়ার প্রক্রিয়ায় অন্যের যদি ক্ষতিও হয় তাতে আমাদের কিছু আসছে যাচ্ছে না।
❝নিজের সুবিধার জন্যে অন্যকে অবলীলায় ক্ষতি করে ফেলার প্রবণতা আর যাই হোক নিজেকে টিকিয়ে রাখার সংগ্রাম হতে পারে না।❞
#অলিখিতমানুষ
20/06/2026
|| ❝ মানুষ সারভাইভ করার জন্যে অভিনয়কেই ফিটনেস হিসেবে বেছে নিয়েছে।
#আমাদেরএইরঙ্গমঞ্চ
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Dhaka
1206