Fashion LAB
16/06/2025
বাঙালি ম্যাক্সিমাম পুরুষদের স্ত্রীকে আলাদা হাত খরচ দেয়ার অভ্যাস নেই। কারণ সে তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে (ব্যতিক্রম আছে তবে হাতেগোনা)।
অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার প্রয়োজন হলে আমাকে বলবে। অথচ অনেক মেয়েই লজ্জা ও সংকোচে স্বামীকে অনেক কিছুই বলে না। অনেক মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা ও ভাইয়ের কাছেই বলেনা। সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে??
তাছাড়া আপনার স্ত্রীর কি ইচ্ছে হবেনা দান সাদকা করতে? প্রিয়জনদের ছোটখাটো কোন গিফট দিতে??একটি পছন্দের বই কিনতে?
বাবা, ভাইরাও ভাবে মেয়ে বাসায় আছে টাকা লাগবে না, অথচ একটা মেয়ের কি আসলেই কিছুর প্রয়োজন হয় না?? মেয়েদের এই মানসিকতাটা কয়জন ছেলে বুঝে? হউক সে বাবা,ভাই কিংবা স্বামী।
ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, মেয়ে মানুষের কিসের খরচ?? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেয়ার টাকাও অনেক মেয়েদের থাকেনা।
কয়জন বাবা, ভাই, স্বামী তার মেয়ে, বোনকে, স্ত্রীকে হাতখরচের টাকা দিচ্ছে?? হাত খরচ দেয়ার কথা অনেক পুরুষদের মাথায় ই থাকেনা। বাসায় খাচ্ছে পরছে আবার টাকা লাগবে কেন??
পরিবার থেকেই আগলে রাখুন নারীদের। আপনি নিজের মেয়ের জন্য সব করবেন, স্ত্রীর জন্য কিছুই না।এটা কখনোই ইসলাম বলেনা। আপনাদের অবস্থা গাছের চেয়ে ফলের দাম। আরে গাছ না থাকলে ফল কোথা থেকে আসতো???!!!!
জননীর কদর নেই। জননীর বাচ্চার কদর!!!! আর কিচ্ছু লাগবে না ইসলাম নারীর যে অধিকার দিয়েছে, প্রকৃত পুরুষ হয়ে থাকলে নিজের ঘরে ইসলাম নারীর যে অধিকার দিয়েছে পারলে সেটাই প্রতিষ্ঠা করে দেখাবেন।
নিজের ঘরের মেয়েদের কে সামান্য করে হলেও হাত খরচের অভ্যাস গড়ে তুলেন ভাইয়েরা। কারণ মেয়েদের এমন অনেক খরচ আছে যা মেয়েরা বাবা, স্বামী, ভাই থেকে চাইতে লজ্জাবোধ করে।
বাবা ও ভাই থেকে অনেক মেয়েরা টাকা চেয়ে নিতে পারে। কিন্তু স্বামীর কাছে অনেক মেয়েরাই টাকা চাইতে পারেনা। মেয়েরা যেহেতু লাজুক তাই মাসে একটা ফিক্সড এমাউন্ট বউকে দিয়ে বলুন এই টাকা তোমার যেখানে ইচ্ছে খরচ করো।
বিঃদ্রঃ হাতখরচ অনেক পরের কথা। কজন বাঙালি মুসলিম খুশিমনে তাদের স্ত্রী্দের প্রাপ্য মোহরানা বুঝিয়ে দেন, এটা নিয়ে যদি একটা জরিপ চালানো যায়, তবে নিঃসন্দেহে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।
কালেক্টেড...
19/09/2021
#শিক্ষনীয় গল্প
টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিলো, আপনি জীবনে ভুল করেছেন? তিনি বলছিলেন, 'অসংখ্যবার!' তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, 'তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?' উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন, 'মাথায় বুদ্ধি কম ছিলো কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে!'
বেপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন । এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, 'ভুল বলে কিছু নেই সবি নতুন শিক্ষা।'
বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, 'কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি।'
'How to change a life' বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে 'How to change a wife' হয়ে বের হয়েছিলো, তারপর তা বেস্ট সেলার !
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো নাহলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না !
মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দেগীতে কমেন্ট করবে না বলে পণ করেছে সে ও কমেন্ট করবে।
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, 'উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।'
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, 'নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।'
কলিন পাওয়েলের মতে, 'যোগ্য নেতা জন্ম নেয় না তৈরী হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।'
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, 'আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেইল করেছি বলে আমি আজ সফল।'
হেনরি ফোর্ড বলেছিলেন, 'ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, 'ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।'
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না!
যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না!
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছা না গেলে চিত্র হয় না!
কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে ! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!
সংগৃহীত।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka